Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১ ভাদ্র ১৪৩৩
  • বুধবার
  • ১৯ আগস্ট ২০২৬
Pakistan Blast

পাকিস্তানে মোটরসাইকেল বোমা! ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত অন্তত ১৭ জন

খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাননু জেলায় একটি থানার সামনে বিস্ফোরণ ঘটেছে। বাড়তে পারে মৃতের সংখ্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:২১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: ফেব্রুয়ারি ১৬, ২০২৬, ১৯:২১

options
link
পাকিস্তানে মোটরসাইকেল বোমা! ভয়াবহ বিস্ফোরণে নিহত ২, আহত অন্তত ১৭ জন zoom
প্রতীকী ছবি।
Advertisement

ফের পাকিস্তানে বোমা বিস্ফোরণ। সোমবার সকালে খাইবার পাখতুনখোয়া প্রদেশের বাননু জেলায় একটি থানার সামনে মোটরসাইকলে বোমা বিস্ফোরণ হয়। এর ফলে মৃত্যু হয়েছে এক শিশু-সহ দু’জনের। আহত অন্তত ১৭ জন। খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী বাহিনী। আহত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

গত কয়েক বছরে উত্তর-পশ্চিম পাকিস্তানের এই প্রদেশে ধারাবাহিক ভাবে জঙ্গি হামলার ঘটনা ঘটেছে। এখানে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে নিরাপত্তাবাহিনীর সংঘর্ষ লেগেই থাকে। পুলিশ জানিয়েছে, থানার সামনে মোটরসাইকেলে একটি টাইম বোমায় বিস্ফোরণ ঘটে। এর ফলেই মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা এক ব্যক্তি ও এক শিশুর। যে ১৭ জন আহত হয়েছেন, তাঁদের মধ্যে বেশ কয়েক জনের অবস্থা আশঙ্কাজনক। একাধিক হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। এখনও পর্যন্ত বিদ্রোহী গোষ্ঠীগুলি বিস্ফোরণের দায় স্বীকার করেনি।

Advertisement

একদিকে বালুচিস্তানে বিদ্রোহী গোষ্ঠীর সঙ্গে পাক সেনার লড়াই অব্যাহত। এর মধ্যেই শিয়া-সুন্নি দ্বন্দ্বেও হামলা এবং পালটা হামলার ঘটনা ঘটে চলেছে পাকিস্তানে। গত ৬ ফেব্রুয়ারি ইসলামাবাদের এক মসজিদে আত্মঘাতী বিস্ফোরণ হয়। বিস্ফোরণে অন্তত ৩১ জন নিহত হন। জখম হন কমপক্ষে ১৬৯ জন। সাম্প্রতিক সময়ে পাকিস্তানে অন্যতম বড় সন্ত্রাসবাদী হামলা ছিল সেটি।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.