সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সাতসকালে উপত্যকায় শুরু গুলির লড়াই৷ জম্মু-কাশ্মীরের কুলগাম জেলার কুদওয়ানিতে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি ছুঁড়তে শুরু করে জঙ্গিরা৷ নিরাপত্তারক্ষীর পালটা গুলিতে নিকেশ তিন জঙ্গি৷
Kulgam encounter: Three terrorists have been gunned down by security forces. Three weapons also recovered. #JammuAndKashmir (visuals deferred) pic.twitter.com/S9T8GWrWhL
Advertisement— ANI (@ANI) July 22, 2018
Advertisement
[কাশ্মীরে অপহৃত পুলিশকর্মী, সেনার গুলিতে নিকেশ এক জেহাদি]
শনিবারই সশস্ত্র জঙ্গিরা পুলিশকর্মী সালেম আহমেদ শাহকে অপহরণ করে৷ রাতেই সেনাবাহিনীর কাছে খবর পৌঁছায় ওই এলাকায় চারজন জঙ্গি লুকিয়ে রয়েছে৷ সেই অনুযায়ী অপহৃত ওই পুলিশকর্মীর বাড়ি থেকে মাত্র কয়েক কিলোমিটার দূরেই তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তারক্ষীরা৷ তল্লাশি অভিযান চলাকালীন সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু হয় পাথর নিক্ষেপ৷ সেনাবাহিনীর গাড়ি ঘিরেও বিক্ষোভ দেখাতে শুরু করে বেশ কয়েকজন৷
[হিমবাহ থেকে উদ্ধার ৫০ বছর আগের বিমানের ধ্বংসাবশেষ ও পাইলটের দেহ]
পালটা জবাব দেয় সেনাবাহিনী৷ তল্লাশি অভিযান মুহূর্তের মধ্যেই রূপ নেয় এনকাউন্টারের৷ শুরু হয় গুলির লড়াই৷ তাতেই নিকেশ হয় ৩ জঙ্গি৷ উদ্ধার করা হয়েছে বেশ কয়েকটি অস্ত্রশস্ত্র৷ এখনও কুলগামে তল্লাশি অভিযান জারি রেখেছে পুলিশ৷
[কাশ্মীর সমস্যা সমাধানে পাকিস্তানের সাহায্য আবশ্যক, ফারুক আবদুল্লার মন্তব্যে বিতর্ক]
এর আগে, শুক্রবার রাতে কুপওয়ারা জেলার হান্দওয়ারায় ভয়াবহ গুলির লড়াই হয়। সমস্ত এলাকা ঘিরে ফেলে চলে অভিযান। ঘটনাস্থলের চারপাশের রাস্তা বন্ধ করে দিয়ে শুরু হয় জঙ্গিদমন অভিযান। এলাকায় বসানো হয় পিকেটও। সেনা ও জঙ্গিদের মধ্যে সংঘর্ষে নিকেশ করা হয় ১ লস্কর জঙ্গিকে৷ মৃত জেহাদি পাকিস্তানের নাগরিক বলে মনে করছে সেনা। উত্তেজনা রুখতে এখনও কুলগাম ও হান্দওয়ারা এলাকায় ইন্টারনেট পরিষেবা সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে।
সর্বশেষ খবর
-
অঙ্গনওয়াড়ি কর্মীদের বেতন বৃদ্ধি থেকে কেন্দ্রগুলিতে বিনামূল্যে বিদ্যুৎ, ঢেলে সাজছে আইসিডিএস
-
‘গোখরো সাপ, ফণা তুলতে এলে ডান্ডা মারুন’, সিপিএমকে নিয়ে বিষোদগার বিজেপি নেতার
-
ইউক্রেনের রোবট সেনায় নাভিশ্বাস মস্কোর, ৫ গ্রাম পুনরুদ্ধার, খতম অন্তত ৩০০০ রুশ জওয়ান!
-
‘সুপ্রিম কোর্টে বহু দুর্নীতিগ্রস্ত বিচারপতি আছেন’, বিস্ফোরক প্রবীণ আইনজীবী, প্রশ্ন রায়দান নিয়েও
-
‘দিনে কতবার চা খাচ্ছেন তাও নজরে রয়েছে’, বিধায়কদের সতর্কবার্তা নীতীনের