সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তিন তালাক নিয়ে চাপানউতোরের মধ্যেই বিতর্ক উসকে দিলেন অল ইন্ডিয়া মজলিস-এ-ইত্তেহাদুল-মুসলিমিনের অধ্যক্ষ আসাদউদ্দিন ওয়াইসি। দেশের বিভিন্ন সম্প্রদায়ের মধ্যে বিবাহ বিচ্ছেদ নিয়ে কিছু বিতর্কিত প্রশ্ন ছুড়ে দিয়েছেন। তিন তালাক প্রথাকে ইস্যু করা হচ্ছে কিন্তু বিধবা মহিলাদের বিষয়ে সংবাদমাধ্যম চুপ কেন, সেই প্রশ্নও করেছেন ওয়াইসি।
ওয়াইসির অভিযোগ, সমস্ত সংবাদমাধ্যম, টিভি চ্যানেলের সঞ্চালকরা তিন তালাক ইস্যুতেই ব্যস্ত। কিন্তু দেশের ৪.৩ কোটি বিধবা মহিলাদের নিয়ে কেউ ভাবান্বিত নয়। তাদের আর্থিক সহায়তা দিয়ে ফের বিয়ের পিঁড়িতে বসানো যায় না, সওয়াল তুলেছেন তিনি। তিনি ২০১১ সালের সুমারি অনুযায়ী, দেশে এই মুহূর্তে ৪.৩ কোটি বিধবা মহিলার বাস। তার মধ্যে অধিকাংশই হিন্দু। প্রায় ২০ লক্ষ হিন্দু মহিলা একলা থাকেন।
One more proof about percentage of Divorce amongst Hindus,Muslims,Christians,Sikhs & see Muslim % but Qs is Talaaq pic.twitter.com/YllOkZ8Mwz
Advertisement— Asaduddin Owaisi (@asadowaisi) April 18, 2017
এই বিষয়গুলি নিয়ে কেন চ্যানেলের প্রাইমটাইমে আলোচনার আসর বসে না, প্রশ্ন তুলেছেন ওয়াইসি। একইসঙ্গে, মুসলিম পারসোনাল ল’ বোর্ডের একটি রিপোর্টের ভিত্তিতে তিনি দাবি করেছেন, ইসলাম ধর্মাবলম্বীদের মধ্যে বিচ্ছেদের সংখ্যা অন্য সম্প্রদায়ের থেকে কম।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের