Bengaluru

পাওনা টাকা শোধ না দেওয়ার ‘শাস্তি’, তরুণীর পোশাক খুলে দিল পাওনাদাররা, তুলল ভিডিও!

তরুণীকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ তাঁর মায়ের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। অভিযুক্তদের মধ্যে দু'জন মহিলাও রয়েছেন।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৫, ২০২৬, ১৩:৪৫

options
link
পাওনা টাকা শোধ না দেওয়ার ‘শাস্তি’, তরুণীর পোশাক খুলে দিল পাওনাদাররা, তুলল ভিডিও!
ছবি: কৃত্রিম বুদ্ধিমত্তা।

ঋণের টাকা শোধ করতে না পারার ‘শাস্তি’ দিতে এক তরুণীকে পোশাক খুলে নির্যাতনের অভিযোগ উঠল বেঙ্গালুরুতে (Bengaluru)। তরুণীকে একটি ঘরে আটকে রাখা হয় বলে অভিযোগ তাঁর মায়ের। গ্রেপ্তার করা হয়েছে অভিযুক্তদের। অভিযুক্তদের মধ্যে দু’জন মহিলাও রয়েছেন। গোটা ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Advertisement

জানা গিয়েছে, রেশমা নাম্নী এক তরুণীর থেকে বছর দুয়েক আগে ১ লক্ষ টাকা ধার করেছিলেন নির্যাতিতা। সেই বাবদ চড়া সুদ দিতে হত। কিন্তু ৬ মাস ধরে কোনও টাকাই দিতে পারেননি তিনি। এদিকে নাজরত নামের আরেক তরুণীর থেকেও তিনি ৫০ হাজার টাকা ধার করেছিলেন। প্রতি সপ্তাহে সুদ দিতে হত ৫ হাজার টাকা করে। সেই টাকাও গত ৪ সপ্তাহ ধরে শোধ করতে পারছিলেন না তিনি। এহেন পরিস্থিতিতে নাজরত ওই তরুণীকে ডেকে পাঠান নিজের বাড়িতে। প্রতিশ্রুতি দেন তাঁকে চাকরি করে দেবেন। আসলে এটা ছিল ‘ফাঁদ’। যাতে পা দিয়ে ফেলেন নির্যাতিতা।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নির্যাতিতা তরুণীর দাবি, তাঁকে অটো রিকশায় বসিয়ে জোর করে একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। রেশমা ও নজরতের সঙ্গে তাঁদের দুই বন্ধু সুহেল ও সইফও ছিলেন। অভিযোগ, বেঙ্গালুরুর অদূরেই অবস্থিত এক বাড়িতে ওই তরুণীকে পোশাক খুলিয়ে নির্যাতন করা হয়। এবং সেই দৃশ্যের ভিডিও-ও করে রাখা হয়। হুমকি দেওয়া হয় ভবিষ্যতে টাকা না দিলে তা ফাঁস করে দেওয়ার। পরে তাঁকে ওই বাড়িতে বন্দিও করে রাখা হয় বলে অভিযোগ।

Advertisement

এদিকে মেয়ে নিখোঁজ হওয়ার পর পুলিশে অভিযোগ দায়ের করেন নির্যাতিতার মা। অভিযোগ পেয়ে তদন্তে নামে পুলিশ। শেষপর্যন্ত সন্ধান মেলে নির্যাতিতার। তরুণীকে উদ্ধার করেন তদন্তকারী অফিসাররা। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গ্রেপ্তার করা হয়েছে চার অভিযুক্তকেই। তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। এর সঙ্গে আরও কেউ জড়িয়ে রয়েছে কিনা তাও দেখা হচ্ছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.