সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুপাচারের ‘অপরাধে’ এক কৃষককে পিটিয়ে মারার অভিযোগ উঠেছিল পাঁচ ব্যক্তির বিরুদ্ধে। তাদের মধ্যে চারজনকে সাত বছরের কারাদণ্ড দিল রাজস্থানের (Rajasthan) আদালত। ২০১৮ সালে আলওয়ারে এই গণপিটুনির ঘটনা ঘটে। পাঁচ বছর পরে ৪ অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে আদালত। প্রমাণের অভাবে সাজা পায়নি এক অভিযুক্ত।
২০১৮ সালের জুলাই মাসে আলওয়ারের একটি গ্রামে গণপিটুনির ঘটনা ঘটে। রাকবর খান ও আসলাম নামে দুই ব্যক্তি রাতের বেলা গ্রামের পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তাঁদের সঙ্গে ছিল দুটি গরু। পাশের গ্রাম থেকেই দুটি গরু নিয়ে আসছিল আকবর ও তাঁর বন্ধু৷ রাত্রিবেলা ওই দুজনকে গরু নিয়ে যেতে দেখেন দেখেন রামগড় গ্রামের বাসিন্দারা৷ এলাকাবাসীরা মনে করেন আকবর ও তাঁরা গরু পাচারের চেষ্টা করছে৷ এরপরই লাঠি ও পাথর দিয়ে বেধড়ক মারধর শুরু হয়৷
[আরও পড়ুন: ৭ বছরে ৩০ শিশুকে ধর্ষণ করে খুন! যুবককে প্রাণদণ্ড দিল দিল্লির আদালত]
ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছিল। তিন ঘণ্টা পরে ঘটনাস্থলে গিয়েও আহত আকবরকে হাসপাতালে নিয়ে যেতে অহেতুক দেরি করেছিল পুলিশ, এমনটাই অভিযোগ ছিল। আকবরের আগে দু’টি গরুকে নিরাপদ আশ্রয়ে পাঠাতে ব্যস্ত ছিল পুলিশ। তারপরে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে যাওয়া হয় আকবরকে। পথেই তাঁর মৃত্যু হয়। এই ঘটনার পরে বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দেন রাজস্থানের তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী গুলাব চাঁদ কাটারিয়া।
আকবরের মৃত্যুতে পাঁচ জনের বিরুদ্ধে মামলা দায়ের হয়। বৃহস্পতিবার চারজনকে দোষী সাব্যস্ত করে সাজা ঘোষণা করে আদালত। ধর্মেন্দ্র যাদব, বিজয় কুমার, পরমজিৎ ও নরেশ কুমার- চারজনকে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তবে প্রমাণের অভাবে ছেড়ে দেওয়া হয়েছে নওয়াল কিশোর নামে এক অভিযুক্তকে।
[আরও পড়ুন: বন সহায়ক পদে প্যানেল বাতিলের রায়কে চ্যালেঞ্জ, মামলাই শুনল না হাই কোর্টের ডিভিশন বেঞ্চ]
সর্বশেষ খবর
-
কলকাতায় ২০৯ ও হাওড়ায় ওয়ার্ড বেড়ে ৬৮! বিধানসভায় বিশেষ অধিবেশনে পেশ সংশোধনী বিল
-
‘আসন পুনর্বিন্যাস হতে দেব না’, তামিলনাড়ু বিধানসভায় প্রস্তাব পেশ বিজয় সরকারের
-
গ্রেপ্তারির ২ মাসেই সব মামলায় জামিন স্বরূপ বিশ্বাসের, জেলমুক্তি কবে?
-
জিতুর বন্ধু সেজে টাকার দাবি, অশালীন প্রস্তাব! সতর্ক করে আইনি ব্যবস্থার হুঁশিয়ারি পর্দার সত্যজিতের
-
নতুন বউয়ের সঙ্গে ছবি পোস্ট করেছেন প্রাক্তন স্বামী! দেখেই ‘রহস্যময়’ বার্তা উর্মিলার