সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: যাত্রীসমেত ভেঙে পড়ল হেলিকপ্টার। বৃহস্পতিবার সকালে দুর্ঘটনাটি ঘটেছে উত্তরাখণ্ডের উত্তরকাশী জেলায়। মৃত্যু হয়েছে ছ’জন পর্যটকের। ঘটনায় শোকপ্রকাশ করেছেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি।
জানা গিয়েছে, এদিন সকালে হেলিকপ্টারটি দেরাদুন থেকে হারসিল হেলিপ্যাডের উদ্দেশে রওনা দিয়েছিল। ভিতরে মোট ছ’জন যাত্রী ছিলেন। কিছু দূর যাওয়ার পরই উত্তরকাশী জেলায় কপ্টারটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ভেঙে পড়ে। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীর কর্মীরা। উদ্ধারকাজে হাত লাগান স্থানীয়রাও।
পুলিশ জানিয়েছে, ঘটনাস্থলেই চার জন পর্যটকের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় দু’জনকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। পরে সেখানেই তাঁদের মৃত্যু হয়েছে। কিন্তু কী কারণে এই দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। গোটা ঘটনাটির তদন্ত করে দেখা হবে বলে আশ্বাস দিয়েছেন পুলিশ আধিকারিকরা।
দুর্ঘটনাটির পরই শোকপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী ধামি। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘অত্যন্ত মর্মান্তিক একটি ঘটনা। মৃতদের আত্মার শান্তি কামনা করি। আমি আধিকারিকদের সঙ্গে যোগাযোগে রয়েছি। গোটা পরিস্থিতির দিকে নজর রয়েছে।’
সর্বশেষ খবর
-
উত্তরপ্রদেশের ধাঁচে বাংলাতেও হোক প্রতিরক্ষা শিল্প করিডর, আর্জি শমীকের
-
সংঘের সঙ্গে সমন্বয় বৈঠক রাজ্য বিজেপির, লক্ষ্মীবারে দিল্লিতে এক টেবিলে শমীক-শুভেন্দু
-
একবারেই কর্মীদের ৭ বছরের বকেয়া ডিএ মেটাবে সরকার, বড় সিদ্ধান্ত রাজ্যের
-
স্থানীয়দের কাঁধে চেপে এলাকা পরিক্রমা, বাংলার এই দুর্গাপ্রতিমা নিরঞ্জনেও রয়েছে বিশেষ চমক
-
দক্ষিণেশ্বর থেকে ফেরার পথে অঘটন, ট্রেন থেকে পড়ে মৃত্যু পুণ্যার্থীর