সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতে মাদক (Drugs) পাচারের অন্যতম ঘাঁটি হয়ে উঠছে গুজরাটের (Gujarat) সমুদ্রবন্দরগুলি। এবার পোরবন্দর থেকে উদ্ধার ৪৫০ কোটি টাকা মূল্যের মাদক। এই ঘটনায় জড়িত ৬ অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযুক্তরা প্রত্যেকেই পাকিস্তানি নাগরিক বলে জানা গিয়েছে। গত মাসেই ২০০০ কোটি টাকার মাদক উদ্ধার হয়েছিল গুজরাট উপকূলে। মোদি-শাহর রাজ্যে লাগাতার মাদক পাচারের ঘটনায় অস্বস্তিতে এনসিবি।
গোপন সূত্রে খবর পেয়ে, গতকাল রাতে পোরবন্দরের কাছে নজরদারি চালাচ্ছিল মাদকদ্রব্য নিয়ন্ত্রণ ব্যুরো (NCB), ভারতীয় কোস্ট গার্ড এবং গুজরাট অ্যান্টি-টেররিজম স্কোয়াডের (ATS) আধিকারিকরা। জানা গিয়েছে, পোরবন্দরের কাছে ভারতীয় ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করে ওই ৬ পাকিস্তানি নাগরিক। তখনই তাঁদের গ্রেপ্তার করেন গোয়েন্দারা। এনসিবি সূত্রে জানা গিয়েছে অভিযুক্তদের কাছ থেকে ৪৫০ কোটি টাকার মাদক বাজেয়াপ্ত করা হয়েছে।
[আরও পড়ুন: অবশেষে কার্যকর CAA, কী এই আইন? কেন এনিয়ে এত বিতর্ক?]
গত এক মাসে এই নিয়ে দ্বিতীয়বার বিপুল পরিমাণ মাদক উদ্ধার হল গুজরাট উপকূল তথা বন্দর এলাকা থেকে। গত ২৮ ফেব্রুয়ারি নৌসেনা ও নারকোটিক ব্যুরোর (NCB) যৌথ অভিযানে পোরবন্দরের (Gujarat’s Porbandar) একটি জাহাজ থেকে উদ্ধার হয়েছিল ৩৩০০ কিলোগ্রাম মাদক। যার বাজার মূল্য ২ হাজার কোটি টাকা। সেবার গ্রেপ্তার করা হয়েছিল অভিযুক্ত পাঁচ পাকিস্তানি নাগরিককে।
[আরও পড়ুন: সিএএ চালু হতেই অসমে বিক্ষোভের আগুন, রাজ্যজুড়ে হরতালের ডাক, পালটা হুঁশিয়ারি হিমন্তের]
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের