সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ছ’বছরের শিশুকে অপরহণ করে জ্যান্ত কবর দেওয়া হল৷ এমনই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে আগ্রার ধরিরা গ্রামে৷ শিশুকে উদ্ধার করেছে পুলিশ৷
বৃহস্পতিবার রাত একটা নাগাদ বাড়ির বারান্দা থেকে চুরি করা হয় শিশুকে৷ বাবা বিনোদ সিং বাঘেলের সঙ্গেই ঘুমোচ্ছিল সে৷ রাত একটা নাগাদ হঠাৎই ঘুম ভেঙে দেখেন পাশে মেয়ে নেই৷ সারা বাড়ি খুঁজেও মেয়েকে পাননি তিনি৷ সঙ্গে সঙ্গে প্রতিবেশীদের খবর দেন তিনি৷ শুক্রবার সকাল পর্যন্ত অনেক খোঁজার পরও বাচ্চার দেখা মেলেনি৷ অবশেষে পুলিশকে খবর দেন তাঁরা৷ সকাল ৮টা নাগাদ মাটির নিচ থেকে উদ্ধার করা হয় শিশুকে৷ বিনোদের বাড়ি থেকে এক কিলোমিটার দূরে মাটির নিচে জীবন্ত অবস্থায় চাপা দিয়ে দেওয়া হয়েছিল তাকে৷ মাথার খানিকটা অংশ মাটির বাইরে বেরিয়ে থাকায় তা পুলিশের নজরে পড়ে৷ মাটি খুঁড়ে তাকে বের করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷
এতমাদপুর থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন, মাথায় ও হাতে চোট পেয়েছে শিশু৷ তবে তার শরীরে যৌন হেনস্তার কোনও চিহ্ন পাওয়া যায়নি৷ পুলিশের ধারণা মানসিক ভারসাম্যহীন কোনও ব্যক্তিই বাচ্চা মেয়েটিকে অপহরণ করেছিল৷ তার খোঁজ চালাচ্ছে পুলিশ৷
সর্বশেষ খবর
-
গ্যালাক্সিতে বিষ্ণোই গ্যাংয়ের গুলি, নিরাপত্তার স্বার্থে বাড়িবদল! সলমনের নতুন ঠিকানা কোথায়?
-
এবার বোমার আওয়াজে কাঁপল ভাটপাড়ার ‘শান্ত’ এলাকা, দাপাদাপি তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের!
-
ইউরোপজুড়ে ভয়ংকর তাপপ্রবাহ! ফ্রান্সে তাপমাত্রা ৪০ ডিগ্রি পার, স্পেনে মৃত অন্তত ২০০
-
‘জাস্টিস ফর তামান্না, কথা রেখেছি’, ধৃতদের নামের তালিকা প্রকাশ মুখ্যমন্ত্রী শুভেন্দুর
-
নকশায় ঠিক কী গলদ? পুলিশের অনুরোধে তারাতলার দুর্ঘটনাস্থল পরিদর্শনে যাদবপুরের বিশেষজ্ঞ দল