প্রবল বৃষ্টিতে হাসপাতালের দেওয়াল চাপা পড়ে মৃত্যু হল ৭ জনের। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে। মৃতদের মধ্যে রয়েছে তিন শিশু। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন:
বুধবার বিকেল থেকে বেঙ্গালুরুর বিভিন্ন জায়গায় শুরু হয়েছে প্রবল বৃষ্টি এবং বজ্রপাত। সঙ্গে বইছে ঝোড়ে হাওয়া। সেই সময় লেডি কার্জন হাসপাতালে দুর্ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, বৃষ্টিপাতের সময় হাসপাতাল চত্ত্বরের একটি দেওয়ালের নিচে আশ্রয় নিয়েছিলেন কয়েকজন। তাঁরা প্রত্যেকেই হকার ছিলেন। আচমকা দেওয়ালটি হুড়মুড়িয়ে ভেঙে পড়ে। চাপা পড়ে যান সাত জন। এরপরই হুলস্থুল পড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। সূত্রের খবর, ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে ৭ জনের।
গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘আমাদের ভোট ফিরিয়ে দিন’, এসআইআর ইস্যুতে জ্ঞানেশ কুমারের গ্রেপ্তারির দাবি মমতার
-
‘নাটক বন্ধ হোক’, কমিশনে ‘ভোটচুরি’ বিতর্কে টিএন সেশন তুলে কংগ্রেসকে পালটা বিজেপির
-
আগামী ৬ মাসে সুপার এল নিনো কাড়বে সাড়ে ৪ লক্ষ প্রাণ! রিপোর্ট ঘিরে আতঙ্ক
-
সলমনের রোষানলে খতম কেরিয়ার! ‘অভিশপ্ত’ ঐশ্বর্য অধ্যায় ভুলে প্রথমবার ভাইজানের পাশে বিবেক ওবেরয়
-
আয়ুষ্মানের কিনে দেওয়া রাইফেলে সাফল্য, এশীয় মঞ্চে সোনাজয়ী মেঘনার নেপথ্য কারিগর অভিনেতাই?