সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার ভয়ংকর দুর্ঘটনার সাক্ষী হল
মহারাষ্ট্রের নাসিক জেলা। একটি যাত্রীবোঝাই টেম্পো এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হয়েছে কমপক্ষে ৮ জনের। ট্রাকটিতে লোহার রড ছিল বলে জানা গিয়েছে। এর ফলেই ভয়াবহ আকার ধারণ করে দুর্ঘটনা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দোয়ারকা সার্কেলে ওই দুর্ঘটনা ঘটেছে রবিবার সন্ধে সাড়ে সাতটা নাগাদ। টেম্পোতে ১৭ জন যাত্রী ছিলেন। ওই যাত্রীরা নিফাড়ে একটি ধর্মীয় উৎসবে যোগ দিয়েছিলেন। সেখান থেকে CIDCO এলাকায় দিকে যাচ্ছিলেন। একসময় টেম্পো চালক নিয়ন্ত্রণ হারান। তখনই লোহার রড বোঝাই একটি ট্রাকের সঙ্গে সেটির মুখোমুখি সংঘর্ষ হয়।
বেশ কয়েক জনের ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। অনেকে গুরুতর আহত হন। শুরুতে স্থানীয় মানুষ উদ্ধারকাজে হাত দেন। পরে খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় পুলিশ ও দমকল বাহিনীর সদস্যেরা। আহতদের নিকটবর্তী জেলা হাসপাতালে এবং বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত ৮ জনের মৃত্যু হয়েছে বলে খবর। মৃতের সংখ্যা বাড়তে পারে, আশঙ্কা প্রশাসনের।
সর্বশেষ খবর
-
এবার পার্থ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে শ্লীলতাহানি, তোলাবাজির অভিযোগ, পুলিশের দ্বারস্থ বধূ
-
‘খুব বাঁচা বেঁচেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ’, রচনার সুরবদলের পরই কেন একথা বললেন মনোরঞ্জন?
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধেও চুনকাম! ১০৫০ দিন পর সিরিজ হার ভারতের, কেন খেলানো হল না বৈভবকে?
-
‘তোলাবাজি’র অর্থে মেয়ে-স্বামীর নামে সম্পত্তি, নির্বাচনী হলফনামায় তথ্য গোপন! তৃণমূল বিধায়কের বিরুদ্ধে পুলিশে অভিযোগ
-
অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ থেকে বিদায়, বিশ্বকাপে স্বপ্নভঙ্গ ভারতের মেয়েদের