গণধর্ষণের পর আশ্রয়দাতার হাতেই ফের ধর্ষিতা ক্যানসার আক্রান্ত কিশোরী

অমানবিক ঘটনার সাক্ষী যোগীর রাজ্য।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২০, ২০১৯, ১১:৪৩

options
link
গণধর্ষণের পর আশ্রয়দাতার হাতেই ফের ধর্ষিতা ক্যানসার আক্রান্ত কিশোরী

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের একবার নির্মম ধর্ষণের ঘটনায় খবরের শিরোনামে উত্তরপ্রদেশ। এবার ব্লাড ক্যানসারে আক্রান্ত বছর ষোলোর এক কিশোরীর শ্লীলতাহানির ঘটনা ঘটল যোগীর রাজ্যে। নির্মমতার এখানেই শেষ নয়, ধর্ষিতা হওয়ার পর অসুস্থ অবস্থায় ওই কিশোরী যখন এক পথচারীর কাছে সাহায্য চায়। সাহায্য তো দূর, ওই ব্যক্তিও একই কুকীর্তি ঘটায়। ঘটনাটি ঘটেছে লখনউয়ের সরোজিনী নগর এলাকায়। এখনও পর্যন্ত বীরেন্দ্র যাদব নামে এক অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ। সুমিত এবং শুভম নামে বাকি দুই অভিযুক্ত এখনও পলাতক।

Advertisement

[এক কেন্দ্রে প্রার্থী একজনই, নির্বাচনী সংস্কারের ডাক সুপ্রিম কোর্টের]

জানা গিয়েছে, গত শনিবার ঘটনার দিন সন্ধেবেলা বাজারে গিয়েছিল ওই কিশোরী। তখনই তাকে বাইকে করে বাড়ি ছেড়ে দেওয়ার কথা বলে শুভম নামে ওই যুবক। এই শুভম আগে থেকেই ওই কিশোরীর পরিচিত হওয়ায় দ্বিধাবোধ করেনি সে। কিন্তু অন্য মতলবে থাকা ওই যুবক সুযোগ বুঝে কিশোরীকে একটি নির্জন স্থানে নিয়ে যায়। সেখানেই রাত ১১ টা পর্যন্ত সে এবং তার বন্ধু সুমিত কিশোরীকে গণধর্ষণ করে। এরপর একটি নির্জন রাস্তায় ফেলে রেখে চলে যায়। রাস্তায় আহত অবস্থায় পড়ে থাকার পর বীরেন্দ্র যাদব নামে পেশায় এক ঠিকাদার বাইক নিয়ে যেতে দাঁড় করায় নির্যাতিতা। সাহায্যের আশায় তাকে সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু সাহায্যের বদলে বীরেন্দ্রও একই কুকর্ম করে অসহায় মেয়েটির সঙ্গে এবং ওই স্থানেই ফেলে রেখে চলে যায়। শেষে রাত ২ টোর সময় স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দিলে, পুলিশ এসে নির্যাতিতাকে উদ্ধার করে হাসপাতালে ভরতি করে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[ট্রেনে বসেই বিমানযাত্রার ‘অনুভূতি’ পাবেন শতাব্দীর নতুন কামরায়]

এরপরই পুলিশ মামলা রুজু করে তিনজনের নামে। এর মধ্যে বীরেন্দ্রকে গ্রেপ্তারও করা হয়। বাকি দুই অভিযুক্ত শুভম এবং সুমিত এখনও পলাতক। ঘটনা প্রসঙ্গে পুলিশ আধিকারিক ললিতা প্রসাদ সিং জানান, ‘ঘটনায় এখনও পর্যন্ত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকি দু’জনকেও যত দ্রুত সম্ভব গ্রেপ্তার করা হবে।’ জানা গিয়েছে, গত পাঁচ বছর ধরে লখনউয়ের একটি হাসপাতালে চিকিৎসা চলছে ওই কিশোরীর। তা সত্ত্বেও তাঁকে যেভাবে ধর্ষিতা হতে হল, তাতে এদেশে নারী সুরক্ষা নিয়ে উঠছে একাধিক প্রশ্ন।

Advertisement

[ফের বেজিংয়ের ‘দাদাগিরি’, কনকন ঠাণ্ডাতেও ডোকলামে স্থায়ী সেনাঘাঁটি চিনা ড্রাগনের]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.