Kota

ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী কিশোরী! এই বছরই মৃত ২৫

একের পর এক পড়ুয়া আত্মঘাতীয় হয়েই চলেছে কোটায়।

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৩, ২০২৩, ০৯:৫৯

options
link
ফের উচ্চাশার বলি কোটায়, আত্মঘাতী কিশোরী! এই বছরই মৃত ২৫

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজ্য সরকারের একাধিক পদক্ষেপের পরেও মৃত্যুমিছিল অব্যাহত রাজস্থানের (Rajasthan) কোটায় (Kota)। ফের এক NEET পরীক্ষার্থীর আত্মহত্যার কথা জানা গিয়েছে। গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সেই কিশোরী! এই নিয়ে গত ৮ মাসে ২৫ জন পড়ুয়া আত্মহত্যা করল কোটায়।

Advertisement

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন সূত্রে জানা যাচ্ছে, নিহত পড়ুয়া ছিল রাঁচির বাসিন্দা। সে রাজস্থানের ব্লেজ হস্টেলে থাকত। সেখানকারই এক ঘর থেকে তার ঝুলন্ত দেহ উদ্ধার হয়েছে। দেহটি ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। উল্লেখ্য, এর আগে গত মাসেই দুই NEET পরীক্ষার্থীর আত্মহত্যার কথা জানা গিয়েছিল। নিহত পড়ুয়াদের একজন সপ্তম তলা থেকে লাফ দিয়ে মারা যায়। গলায় দড়ির ফাঁস লাগিয়ে আত্মহত্যা করে অন্যজন। তারপর মাস পেরোতে না পেরোতেই ফের চরম সিদ্ধান্ত নিল আরেক পড়ুয়া।

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[আরও পড়ুন: উত্তরপ্রদেশে ১৬ বছরের কিশোরীকে গণধর্ষণ! অভিযুক্তদের গ্রেপ্তার করল পুলিশ]

চলতি বছরের পরিসংখ্যান বলছে, এখনও পর্যন্ত ২৫ জন পড়ুয়া আত্মঘাতী হয়েছেন কোটায়। আইআইটি থেকে শুরু করে মেডিক্যাল, একাধিক পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে কোটায় যান মেধাবী পড়ুয়ারা। কিন্তু তারপরেই একের পর এক পড়ুয়ার আত্মঘাতী হওয়ার খবর মেলে। কোটার কোচিং সেন্টারগুলির কথা মাথায় রেখে বিশেষ আইন আনার কথা ভাবছে রাজস্থান সরকার। পাশাপাশি কোচিং সেন্টারে ভরতি হওয়ার আগেই একটি প্রবেশিকা পরীক্ষার কথাও ভাবা হচ্ছে। ওই পরীক্ষায় পরখ করা হবে, নির্দিষ্ট ছাত্রটি আদৌ পরবর্তী কঠিন পরীক্ষার জন্য মানসিকভাবে তৈরি কিনা।

Advertisement

[আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]

ফিফা বিশ্বকাপ ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'ফুটবল বিশ্বযুদ্ধ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন