সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্ষণ যোগীরাজ্যে। সোমবার উত্তরপ্রদেশের (Uttar Pradesh) সাহরানপুরে পাঁচজন অভিযুক্ত গণধর্ষণ (Gangrape) করল এক ১৬ বছরের কিশোরীকে। ইতিমধ্যেই অভিযুক্তদের গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিযুক্তদের বিরুদ্ধে পকসো আইনে মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নির্যাতিতার মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। এখনও সেই রিপোর্ট হাতে আসেনি।
ঠিক কী হয়েছিল? কিশোরীর বাবার দাবি, তাঁর মেয়ে একাদশ শ্রেণির ছাত্রী। সে স্কুল থেকে ফিরছিল। সেই সময় দু’জন পরিচিত তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয়। যেহেতু পরিচিত, তাই সে সেই প্রস্তাব মেনেও নেয়। আর এরপরই তাকে একটি নির্জন স্থানে নিয়ে যায় অভিযুক্তরা। সেই দলে যোগ দেয় আরও ৩ জন। এরপর তারা ওই কিশোরীকে ধর্ষণ করে। পরে তাকে রেলওয়ে ক্রসিংয়ের কাছে নামিয়ে দিয়ে চম্পট দেয় তারা। সঙ্গে সঙ্গে স্থানীয় জনতা মেয়েটিকে নিয়ে থানায় যায়।
আরও পড়ুন: কমল খুচরো মুদ্রাস্ফীতির হার, দাম কমবে নিত্যপণ্যের?]
অভিযুক্তদের বিরুদ্ধে ৩৭৬ডি ধারায় গণধর্ষণের মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি পকসো আইনেও অভিযোগ আনা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ।
[আরও পড়ুন: ‘জঙ্গিদের স্বর্গ’ হয়ে উঠেছে আফগানিস্তান, অচিরেই খণ্ড খণ্ড হতে পারে ‘কাবুলিওয়ালার দেশ’!]
সর্বশেষ খবর
-
লিভ ইন সঙ্গীকে খুন! ঘটনাস্থলে নিয়ে গিয়ে অভিযুক্তকে দড়ি দিয়ে বেঁধে মার পুলিশের, ভিডিও ভাইরাল
-
উইকএন্ড পার্টিতে মদের ফোয়ারা, পরপর ৯ জনের মৃত্যু! নেপথ্যে বিষমদ?
-
সক্রিয় মৌসুমি অক্ষরেখায় সোম থেকেই বঙ্গে ফের বাড়বে বৃষ্টি, জারি হলুদ সতর্কতা
-
হিন্দু অনুষ্ঠানে বিধর্মীদের প্রবেশ নয়, মহারাষ্ট্রে গরবা’য় মুসলিমদের নিষিদ্ধ ঘোষণা বিশ্ব হিন্দু পরিষদের
-
সন্তানের হাত ধরে যোগাসনের আন্তর্জাতিক মঞ্চে মা! থাইল্যান্ড পাড়ি শান্তিপুরের মা-ছেলে জুটির