সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্কুলে ঠিকা কাজ পাইয়ে দেওয়ার টোপ দিয়ে এক নাবালিকাকে গণধর্ষণ করল দুই দুষ্কৃতী৷ পূর্ব দিল্লির একটি বেসরকারি স্কুলের ভিতর গত রবিবার এই নারকীয় ঘটনাটি ঘটেছে৷ নির্যাতিতা কিশোরী পুলিশকে জানিয়েছে, অভিযুক্ত দু’জনের মধ্যে একজন তার পূর্ব-পরিচিত৷ ওই ব্যক্তিই নাবালিকাকে লোভ দেখায়, স্কুলে ঠিকা কাজ পাইয়ে দেওয়ার৷
পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধ্যা সাড়ে ছ’টা নাগাদ মূল অভিযুক্ত ১৭ বছরের ওই কিশোরীকে স্কুলে নিয়ে যায়৷ স্কুলে সে সময় এক নিরাপত্তারক্ষী ছাড়া আর কেউ ছিলেন না৷ এমনকী, ওই নিরাপত্তারক্ষীও অভিযুক্তর পূর্ব পরিচিত বলে অভিযোগ করেছে নির্যাতিতা কিশোরী৷ এরপরই স্কুলের একটি বন্ধ ঘরে নিয়ে গিয়ে মূল অভিযুক্ত ও নিরাপত্তারক্ষী দুজনে মিলে ওই কিশোরীকে গণধর্ষণ করে বলে অভিযোগ৷
নির্যাতিতা স্কুলের অ্যালার্ম বাজাতে সক্ষম হলে দুই অভিযুক্ত পালিয়ে যায়৷ কিশোরী বাড়ি ফিরে মা’কে গোটা ঘটনা খুলে বলে৷ জগৎপুরী পুলিশ স্টেশনে অভিযোগ দায়ের করা হয়েছে৷ পূর্ব দিল্লির ডিসিপি ঋষি পাল জানিয়েছেন, মূল অভিযুক্তদের গ্রেফতার করা হয়েছে৷
আরেকটি ঘটনায় দিল্লির পাঞ্চাবি বাগ এলাকায় ১৩ বছরের এক নাবালিকাকে ধর্ষণ করা হয়৷ পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে৷
সর্বশেষ খবর
-
‘আমার বায়ুমণ্ডল…’, জন্মদিনে শ্রীময়ীকে আদুরে শুভেচ্ছা জানিয়েও কেন সতর্ক করলেন কাঞ্চন?
-
বিশ্বকাপে ব্যর্থতাতেও নেতৃত্বে হরমনই, অলিম্পিকের ছক কষে ঘোষিত এশিয়াডে ভারতের মহিলা দল!
-
রক্ষাকবচ মামলায় হাই কোর্টে ধাক্কা অভিষেকের ‘বেপাত্তা’ আপ্তসহায়কের, খারিজ জরুরি শুনানির আর্জি
-
বুধবার থেকেই রাজ্যে চালু জি রাম জি, কারা সুবিধা পাবেন? মোট খরচ কত?
-
মুম্বইয়ে স্কুলের বাসের উপর ভেঙে পড়ল গাছ, মৃত্যু এক পড়ুয়ার, হাসপাতালে গুরুতর আহত ৫