সারা দেশের সঙ্গে ১ জুলাই অর্থাৎ বুধবার থেকেই বাংলাতেও চালু হচ্ছে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্প ‘ভিবি জি রাম জি’ (বিকশিত ভারত গ্রামীণ রোজগার অভিযান)। মঙ্গলবার সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে ‘বিতর্কিত’ জি রাম জি প্রকল্পের সূচনার কথা জানিয়েছে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন মন্ত্রী।
মনরেগা অর্থাৎ মহাত্মা গান্ধী গ্রামীণ রোজগার গ্যারান্টি আইন বদলে বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার অ্যান্ড আজীবিকা মিশন (গ্রামীণ) বা VB-G RAM-G (সংক্ষেপে জি রাম জি) আইন এনেছে কেন্দ্র। প্রস্তাবিত বিলে কাজের পরিমাণ ১০০ দিন থেকে বাড়িয়ে ১২৫ দিন করার প্রস্তাব দেওয়া হয়েছে। এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দ ৯০ শতাংশ থেকে কমিয়ে ৬০ শতাংশ করা হচ্ছে। বিরোধীদের প্রবল আপত্তি সত্ত্বেও জানুয়ারিতে বিলটি পাশ হয়েছে সংসদে। যে সব দল এই বিলের বিরোধিতা করেছিল, তাদের মধ্যে অগ্রণী ছিল রাজ্যের তৎকালীন শাসক দল তৃণমূল। কিন্তু রাজ্যে পালাবদলের পর বিজেপির শাসনে ওই আইন কার্যকর হওয়ায় আর কোনও বাধা নেই।
আরও পড়ুন:
মঙ্গলবার পঞ্চায়েত দপ্তরের তরফে দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, দেশের অন্য প্রান্তের মতো ১ জুলাই থেকেই রাজ্যে জি রাম জি চালু হচ্ছে। এই প্রকল্পে উপকার পাবেন রাজ্যের ২.৫৬ কোটি জব কার্ড হোল্ডার। কেন্দ্রের প্রস্তাবিত আইন অনুযায়ী, এই প্রকল্পের ৬০ শতাংশ খরচ বহন করবে কেন্দ্র সরকার। ৪০ শতাংশ দেবে রাজ্য। প্রথম অর্থবর্ষে কেন্দ্র এই প্রকল্পে ব্যয় করবে ৮,৫০৮ কোটি টাকা। রাজ্যের খরচ হবে ৫৬৭২ কোটি। সব মিলিয়ে ১৪ হাজার কোটিরও বেশি খরচ করা হবে জি রাম জি-তে। এর ৬০ শতাংশ খরচ হবে কর্মীদের বেতন দিতে, বাকিটা কাজের উপকরণ কিনতে।
পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ আগেই জানিয়েছেন, নতুন প্রকল্প চালুর জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি শেষ পর্যায়ে। তবে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনে (এসআইআর) বাদ পড়া প্রায় ২৭ লক্ষ মানুষ কেন্দ্রীয় সরকারি প্রকল্পের সুবিধা পাবেন না। দিলীপের কথায়, সরকারি প্রকল্পের সুবিধা পেতে সংশ্লিষ্ট নথি ও পরিচয় যাচাই বাধ্যতামূলক। তাই যাঁদের নাম এসআইআরের চূড়ান্ত তালিকায় নেই, তাঁদের ক্ষেত্রে প্রকল্পের সুবিধা দেওয়া সম্ভব হবে না। এদিকে সোমবারই পঞ্চায়েত ও গ্রামন্নোয়ন মন্ত্রী জানিয়েছেন, মনরেগার বকেয়া অর্থ নিয়ে ইতিবাচক বার্তা দিয়েছে কেন্দ্র।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
সোনালি ঝড় অব্যাহত, মালয়েশিয়াকে উড়িয়ে এশিয়াড হকিতে সোনা ভারতের
-
নেসলের দুগ্ধজাত খাবারে বিষ! পণ্য বিক্রি বন্ধ করার নির্দেশ কেন্দ্রের
-
ব্রিটিশ নাগরিকত্ব লুকিয়ে সরকারি বেতন! যোগীরাজ্যে ‘প্রতারক’ মাদ্রাসা শিক্ষকের জমি বাজেয়াপ্ত ইডির
-
শুধু ক্রিকেটেই শত্রু পাকিস্তান! এশিয়ান গেমসে পাক খেলোয়াড়দের জড়িয়েও ধরেছেন ভারতীয়রা
-
রুশ সেনায় এখনও কর্মরত ৫৫ ভারতীয়! ‘দ্রুত ব্যবস্থা নিন’, মস্কোকে আর্জি দিল্লির