টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মহিলা দল সাফল্য পায়নি। অস্ট্রেলিয়ার কাছে হেরে গ্রুপ পর্ব থেকেই বিদায় নিতে হয়েছে ‘ওমেন্স ইন ব্লু’কে। তারপরও অধিনায়ক হরমনপ্রীত কৌরের উপর আস্থা রাখল বিসিসিআই। সেপ্টেম্বর-অক্টোবরে এশিয়ান গেমস। তার জন্য যে দল বেছে নেওয়া হয়েছে, সেখানে অধিনায়ক থাকছেন হরমনপ্রীতই। মোটামুটি টি-টোয়েন্টি বিশ্বকাপের দলই জাপানে এশিয়াডে অংশগ্রহণ করতে যাচ্ছে।
১৭ সেপ্টেম্বর থেকে এশিয়ান গেমসে ক্রিকেট ইভেন্ট শুরু। ভারত গতবারের সোনাজয়ী দেশ। এবারও এশিয়াডের মতো সম্মানীয় প্রতিযোগিতায় শক্তিশালী দল পাঠাল বিসিসিআই। বিশ্বকাপ থেকে বিদায়ের পর হরমনপ্রীতকে আর অধিনায়ক রাখা হবে কি না, সেই প্রশ্ন ছিল। তবে ৩৫ বছর বয়সি অধিনায়কের উপরই ভরসা রাখা হচ্ছে। সহ-অধিনায়ক স্মৃতি মন্ধানা। বঙ্গ-উইকেটকিপার রিচা ঘোষও থাকছেন। শ্রেয়াঙ্কা পাটিলকে দলে রাখা হলেও তাঁকে ফিটনেস পরীক্ষায় পাস করতে হবে। বিশ্বকাপের মাঝেই গোড়ালির চোটে তিনি বাদ পড়ে যান।
আরও পড়ুন:
গত সোমবারই অলিম্পিকের মাপকাঠি ঘোষণা করেছে আইসিসি। বিশ্বকাপ থেকে বাদ পড়লেও ভারতের মহিলা দল ২০২৮-এ আমেরিকা যাবে। র্যাঙ্কিংয়ে এশিয়া থেকে সেরা দল ভারতের মেয়েরাই। মনে করা হচ্ছে, এশিয়াডে শুধু পদকজয়ের লড়াই থাকবে না। একই সঙ্গে অলিম্পিকের পদকজয়ের লক্ষ্যেও দল দেখে নেওয়া হবে।
🚨 News 🚨
India Women’s squad announced for the 2026 #AsianGames in September.
More Details ▶️ https://t.co/JagEsizajH#TeamIndia pic.twitter.com/jJGddVSr17
— BCCI Women (@BCCIWomen) June 30, 2026
উল্লেখ্য, টি-টোয়েন্টি বিশ্বকাপের গ্রুপ পর্ব থেকেই বিদায় নিয়েছে মেয়েরা। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে হেরে এমনিতেই অঙ্ক জটিল হয়েছিল। শেষ ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে বিদায় নেন হরমনপ্রীতরা। তবে তিনি এটাও স্পষ্ট করে দিয়েছিলেন, ভারতের নেতৃত্ব ছাড়বেন না। এশিয়াডেই তাঁর অগ্নিপরীক্ষা কি না, সেদিকে নজর থাকবে।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দ্রুত চুল ঝরছে জেন জি’র! কোন ৩ কারণে তরুণ প্রজন্মে বাড়ছে এমন সমস্যা?
-
‘ধর্ম দেখে টাকা দিতেন, ফেসবুকেই থাকুন’, অন্নপূর্ণা নিয়ে মমতাকে পালটা খোঁচা শুভেন্দুর
-
আজ থেকেই কার্যকর গুন্ডাদমন আইনের একটি অংশ, ভাঙচুর করলেই বিরাট ‘শাস্তি’, বড় বার্তা মুখ্যমন্ত্রীর
-
নামী টলিউড নায়িকার সংসারে চরম অশান্তি! আলাদা বাড়িতে পরিচালক স্বামী, দূরত্ব বাড়ছে সেলেব দম্পতির
-
অবতরণের সময় পাখির ধাক্কা! পাটনায় ১৬৪ যাত্রী-সহ কপালজোরে রক্ষা পেল এয়ার ইন্ডিয়া বিমান