Unnatural death in Jharkhand

প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!

বুধবার বিকেলে গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর খুঁজে পায়নি পরিবার।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ১৯, ২০২৬, ২১:০৭

options
link
প্রেমিকার ওড়না গলায় ফাঁস, ঝাড়খণ্ডের জঙ্গল থেকে উদ্ধার পুরুলিয়ার যুবকের ঝুলন্ত দেহ!
এআই দ্বারা নির্মিত ছবি।

পুরুলিয়ার যুবকের অস্বাভাবিক মৃত্যু ঘিরে ঘনাচ্ছে রহস্য। প্রেমিকার ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে জঙ্গল থেকে উদ্ধার যুবকের ঝুলন্ত দেহ। পরিবারের অভিযোগ, গ্রামেরই এক যুবকের সঙ্গে বাইকে চেপে বাড়ি থেকে বেরিয়েছিল সে। তারপর থেকেই নিখোঁজ ওই যুবক।

Advertisement

পুরুলিয়ার সাঁওতালডিহি থানার টাড়া গ্রামের বাসিন্দা বছর তেইশের অপূর্ব রাজোয়ার বুধবার বিকেলে গ্রামেরই এক বাসিন্দার সঙ্গে বেরিয়েছিলেন। তারপর থেকে তাঁকে আর খুঁজে পায়নি পরিবার। দীর্ঘক্ষণ ছেলে বাড়ি না ফেরায় থানায় নিখোঁজ ডায়েরি করে পরিবার। রাতে বাড়ির লোক জানতে পারেন, ঝাড়খম্ডের চন্দনকিয়ারি থানা এলাকার একটি জঙ্গল থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ছেলের দেহ শনাক্ত করতে পরেরদিন সকালেই পৌঁছে যায় পরিবার। মৃতের দাদা জানিয়েছেন, গ্রামের এক যুবকের সঙ্গে তাঁর ভাই বেরিয়েছিল ঠিকই, কিন্তু কী কারণে কোথায় গেছিল, তা জানেন না বলেই দাবি করেন তিনি। তাঁর কথায়, “পরে আমরা প্রতিবেশী ও পুলিশের কাছ থেকে জানতে পারি, এলাকারই এক তরুণীর সঙ্গে প্রেম করত ভাই। তাঁর ওড়না দিয়েই গলায় ফাঁস লাগানো ছিল। আমরা কিছুই বুঝতে পারছি না। কীভাবে ভাইয়ের কাছে মেয়েটির ওড়না এল? তাঁকে কেউ খুন করে জঙ্গলে ঝুলিয়ে দিয়ে গেছে।” গ্রামের যে যুবক অপূর্বকে ডেকে নিয়ে যান, তাঁর বিরুদ্ধে শুক্রবার ঝাড়খণ্ডের চন্দনকিয়ারি থানায় লিখিত অভিযোগ করেছে নিহতের পরিবার।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.