এবার ভগবান দর্শনেও আধার কার্ড বাধ্যতামূলক!

কোন রাজ্যে রয়েছে এমন ব্যবস্থা?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: অক্টোবর ১, ২০১৯, ১৪:৪১

options
link
এবার ভগবান দর্শনেও আধার কার্ড বাধ্যতামূলক!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক :  তীর্থযাত্রায় যেতে গেলে এবার বাধ্যতামূলকভাবে জমা দিতে হবে আধার কার্ড। এমনই নিয়ম করছে কর্নাটক সরকার। জানিয়ে দেওয়া হয়েছে প্রতি বছর চারধাম যাত্রা অর্থাৎ, উত্তরাখণ্ডের বদ্রীনাথ, কেদারনাথ, গঙ্গোত্রী ও যমুনোত্রী যেতে হলে আগে জমা দিতে হবে আধার কার্ড। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নেওয়া হল ?

Advertisement

[রাম রহিমের জন্মভূমিতে ক্ষুব্ধ ভক্তরা, ধর্ষক বাবার ছবি পড়ে নর্দমায়]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

সরকারের দেওয়া ২০ হাজার টাকা ভরতুকির যাতে কোনও ভাবেই অপব্যবহার না হয়, তার জন্য এমন সিদ্ধান্ত বলে কর্নাটক সরকার সূত্রে খবর। এক সরকারি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যেসব পুণ্যার্থীরা ২০ হাজার টাকার ভরতুকি নিতে ইচ্ছুক, তাঁরা অবশ্যই নিজেদের বাসস্থানের প্রমাণ হিসেবে আধার কার্ডের ফটোকপি জমা দেবেন। প্রসঙ্গত, ২০১৪ সালে এই ভর্তুকি শুরু করে সিদ্ধারামাইয়া সরকার। মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারের মানুষও যাতে তীর্থযাত্রায় যেতে পারেন, সেজন্যই এই উদ্যোগ ছিল বলে জানানো হয়েছে।

Advertisement

[জানেন, পুজোয় কী চমক অপেক্ষা করছে ‘গোয়েন্দা’ সারমেয়দের জন্য?]

কর্নাটকের মুজরাই বিভাগ এই কর্মকাণ্ড দেখে। ওই দপ্তরের এক আধিকারিক জানাচ্ছেন, প্রতি বছর রাজ্যের স্থায়ী বাসিন্দাদের মধ্যে প্রায় ১৫০০ হাজার মানুষ তীর্থযাত্রায় যান। এরা সবাই কম বেশি তীর্থযাত্রা ভরতুকির সুবিধা নিয়ে থাকেন। এবছর তীর্থযাত্রীদের সংখ্যা বেশ কিছুটা বেড়েছে। ট্রাভেল এজেন্সিগুলো সরকারি এই সুবিধার কথা বলে নিজেদের আখের গোছানোর চেষ্টা করছে। ভুয়ো তথ্য দিয়ে যাতে এই ভর্তুকির অপব্যবহার না হয়, তারজন্য আধার কার্ড দেখানো বা জমা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.