এবার মৃত ব্যক্তিরও আধার কার্ড থাকা বাধ্যতামূলক

এমনই নির্দেশিকা করেছে রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ৪, ২০১৭, ১৬:০৪

options
link
এবার মৃত ব্যক্তিরও আধার কার্ড থাকা বাধ্যতামূলক

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রেশন কার্ড তো অনেক দিনই গুরুত্বহীন হয়ে গিয়েছে। ভোটার কার্ড বা প্যান কার্ডেরও আর কোনও গুরুত্ব থাকবে না। আগামী দেশের নাগরিকদের একমাত্র অভিন্ন পরিচয়পত্র হবে আধার। জীবিতকালেও তো বটেই, মৃত্যুর পরও আধার ছাড়া গতি নেই।  শুক্রবার রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই একটি নির্দেশিকা জারি করে জানিয়ে দিয়েছে, কোনও ব্যক্তির মৃত্যু নথিভুক্ত করার জন্য মৃত ব্যক্তির আধার কার্ড লাগবে। আরজিআই-এর দাবি, এরফলে মৃত ব্যক্তির পরিচয় নিয়ে জালিয়াতি রোখা যাবে।

Advertisement

[গুজরাটে রাহুল গান্ধীর উপর হামলা, কংগ্রেসের নিশানায় বিজেপি]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

মোদি জমানায় দেশে্র সমস্ত নাগরিকের আধার কার্ড তৈরির প্রক্রিয়া হয়েছে। অনেকে ইতিমধ্যেই আধার কার্ড পেয়েও গিয়েছেন।  কিন্তু এখনও আধার কার্ড পান নি, এমন মানুষের সংখ্যাও তো নেহাতই কম নয়। তাই যদি কোনও ব্যক্তির আধার কার্ড না থাকে, তাহলে কী তাঁর মৃত্যু নথিভুক্ত করা যাবে না?  এ বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করে দিয়েছে কেন্দ্র। আরজিআই-র নির্দেশিকায় বলা হয়েছে, যদি আবেদনকারী মৃত ব্যক্তির আধার কার্ডের নম্বর বা এনরোলমেন্ট নম্বর না জানেন, তাহলে তাঁকে ঘোষণা করতে হবে, যে মৃত ব্যক্তির আধার কার্ড ছিল না। আর যদি এ বিষয়ে আবেদনকারী সরকারকে কোনও ভুল তথ্য দেন, তাহলে সংশ্লষ্ট ব্যক্তির বিরুদ্ধে আইন মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে। এক্ষেত্রে অভিযুক্ত ব্যক্তির ২৫ হাজার টাকা জরিমানা কিংবা এক বছরের কারাদণ্ডও হতে পারে।

Advertisement

[মোগলসরাই স্টেশনের নাম পরিবর্তনের প্রস্তাব, রাজ্যসভায় বিক্ষোভ বিরোধীদের]

এখন যেকোনও সরকারি পরিষেবা নেওয়ার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক। সরকারের এই সিদ্ধান্তের প্রতিবাদে সোচ্চার হয়েছে বিরোধীরা। এই প্রেক্ষাপটে কোনও ব্যক্তিকে মৃত্যুর শংসাপত্র দেওয়ার ক্ষেত্রেও আধার কার্ড কেন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নিল কেন্দ্র? আরজিআই-র বক্তব্য, মৃত ব্যক্তি সম্পর্কে তাঁর আত্মীয়রা সরকারকে যে তথ্য দেন, তার সত্যতা নিশ্চিত করতেই মৃত ব্যক্তির আধার কার্ড থাকাটা বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নির্দেশিকায় বলা হয়েছে, মৃত্যু নথিভুক্ত করার ক্ষেত্রে আধার কার্ড বাধ্যতামূলক হওয়ায় মৃত ব্যক্তির পরিচয় নিয়ে জালিয়াতি যেমন রোখা যাবে, তেমনি মৃত ব্যক্তির পরিচয় প্রমাণ করার জন্য একাধিক নথিরও প্রয়োজন পড়বে না। ফলে সহজেই মৃত ব্যক্তির সঠিক পরিচয় নথিভুক্ত করা সম্ভব হবে।

[চিনের সঙ্গে বিরোধ, বিশ্বের সবচেয়ে ঘাতক সাবমেরিন নিয়ে তৈরি ভারত]

আগামী ১ সেপ্টেম্বর থেকেই জম্মু ও কাশ্মীর, মেঘালয় ও অসম বাদে দেশের প্রতি রাজ্যে এই নিয়ম চালু হয়ে যাবে। প্রসঙ্গত, গত বছরের সেপ্টেম্বরে দেশে আধার কার্ড সংক্রান্ত আইন কার্যকর হয়েছে। সেই আইন মেনেই এবার মৃত্যুর নথিভুক্ত করার ক্ষেত্রে মৃত ব্যক্তির আধার কার্ড থাকা বাধ্যতামূলক  ঘোষণা করে নির্দেশিকা জারি করল রেজিস্ট্রার জেনারেল অফ ইন্ডিয়া বা আরজিআই।

[কাল কেউটের ডিম ফোটাতে এই তিনমূর্তি কী করলেন জানেন?]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.