সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বন্যায় ভাসছে পূর্বের অসম থেকে পশ্চিমের গুজরাট। জলে ডুবে রয়েছে এইসব রাজ্যের বেশিরভাগ অংশ। বন্যা পরিস্থিতি পশ্চিমবঙ্গেরও বেশ কিছু জায়গায়। গুজরাটে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১২৩। এবার বন্যা দুর্গতদের পাশে দাঁড়ানোর অনুরোধ জানালেন অভিনেতা আমির খান। সম্প্রতি টুইটারে একটি ভিডিও পোস্ট করেন মিস্টার পারফেকশনিস্ট। তাঁর ফ্যানদের অনুরোধ জানান, ক্ষমতা অনুযায়ী যেন সবাই এগিয়ে আসে বন্যা দুর্গতদের সাহায্যার্থে। তাঁর মতে প্রকৃতির সামনে মানুষ অসহায়। তবে আর্থিকভাবে অসম ও গুজরাটের ভাই-বোনদের সাহায্যে এগিয়ে আসতে বলেছেন সবাইকে। দু’রাজ্যের মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে অর্থ সাহায্য করার কথা বলেছেন আমির। তবে আমির শুধুমাত্র দুটি রাজ্যের কথাই বলেছেন। বিহার, ওড়িশা ও পশ্চিমবঙ্গের বন্যাদুর্গতদের সাহায্যের সম্পর্কে কিছুই বলেননি তিনি। তাহলে কী দেশের সব রাজ্যের পরিস্থিতি সম্পর্কে ওয়াকিবহাল নন তিনি।
Advertisement— Aamir Khan (@aamir_khan) July 29, 2017
[এসি কামরায় যাত্রীদের আর কম্বল দেবে না রেল!]
গুজরাটে ইতিমধ্যেই ৩৬ হাজার মানুষকে ত্রাণ শিবিরে স্থানান্তরিত করেছে প্রশাসন। বন্যা বিধ্বস্ত এলাকা থেকে উদ্ধার করা হয় প্রায় ১৫০০ মানুষকে। উদ্ধার চলছে নৌকা ও হেলিকপ্টারের সাহায্যে। রাজ্যের বন্যা খাতে ৫০০ কোটি টাকা বরাদ্দ করার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাশাপাশি, মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা ও গুরুতর আহতদের জন্য ৫০ হাজার টাকা করে সাহায্য ঘোষণা করা হয়েছে। বন্যা পরিস্থিতির অবনতির ফলে মুম্বই-দিল্লি রুটের কমপক্ষে ২০টি ট্রেন বাতিল করা হয়েছে। পালানপুর, হিম্মতনগর, আহমদাবাদ, মাহসেনা রুটের প্রায় ৯১৫টি বাস রাস্তায় নামেনি। এতে প্রতিদিন প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হচ্ছে বলে জানিয়েছে পরিবহন দপ্তর।
[কাশ্মীরের পুলওয়ামায় বড়সড় জঙ্গি হামলার ছক বানচাল ভারতীয় সেনার]
অন্যদিকে, জলে ভাসছে দেশের উত্তর-পূর্ব। অরুণাচল প্রদেশ, অসমের অবস্থা সবচেয়ে খারাপ। বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে বিহার ও ওড়িশার বিভিন্ন জেলায়। অসমে ইতিমধ্যেই ক্ষতি হয়েছে প্রায় ৮ কোটি টাকার। গোটা রাজ্যে বন্যায় মৃতের সংখ্যা ৭৫ ছাড়িয়েছে। এখনও পর্যন্ত কাজিরাঙ্গা জাতীয় উদ্যান থেকে উদ্ধার হয়েছে ১০৯টি পশুর দেহ। নষ্ট হয়েছে ১০ হাজার একর জমির ফসল। লখিমপুর, ধেমাজি, নওগাঁও, গোলাঘাট, মোরিগাও ও বিশ্বনাথ জেলায় বিপদসীমার ওপর দিয়ে বইছে ব্রহ্মপুত্র ও বরাক নদীর জল।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের