সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবারই প্রিয় নীল গাড়িটি চুরি গিয়েছিল সচিবালয়ের একদম সামনে থেকে। ২৪ ঘণ্টা কেটে গেলেও পাওয়া যায়নি খোঁজ। এবার তাই গাড়ির খুঁজে দেওয়ার জন্য পুরস্কারের কথা ঘোষণা করল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের দল আম আদমি পার্টি। জানানো হয়েছে, গাড়িটি উদ্ধার করতে প্রয়োজনীয় তথ্য দিলেই মিলবে পুরস্কার। তবে ঠিক কত পুরস্কারমূল্য দেওয়া হবে সেটা এখনও জানা যায়নি।
[ফেসবুক সহায়, নাবালিকা বিবাহ প্রমাণ করে মুক্তি তরুণীর]
হরিয়ানার আপ নেতা নবীন জয়হিন্দ ঘোষণা করেন এই পুরস্কারের কথা। বলেন, ‘ওই গাড়িটি ফেরত চাই। গাড়িটির সঙ্গে অনেক স্মৃতি এবং আবেগ জড়িয়ে রয়েছে। যে গাড়িটি ফেরত দেবেন তাঁকে পুরস্কার দেওয়া হবে। আর সেই পুরস্কারমূল্যের পরিমাণ এতটাই যে গাড়িটি বিক্রি করেও সেটা পাওয়া যাবে না।’ গাড়িটি অত্যন্ত প্রিয় ছিল দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের। এমনকী গাড়িটি চুরি যাওয়ার পর দিল্লি পুলিশের উদ্দেশে টুইট করে লেখেন, ‘আপনাদের মনযোগ কোনদিকে?’
যদিও এখন অবশ্য আর এ গাড়ি ব্যবহার করেন না কেজরিওয়াল। ২০১৪ সালে এ গাড়ি ছেড়ে দেন তিনি। আম আদমি পার্টির মিডিয়া কো-অর্ডিনেটর বন্দনা সিং এ গাড়ি বর্তমানে ব্যবহার করতেন। তিনিই অভিযোগ দায়ের করেছেন। বৃহস্পতিবার বেলা একটা নাগাদ গাড়িটি চুরি যায় বলে জানিয়েছেন তিনি। তবে দিল্লির সচিবালয়, যা কিনা কেজরিওয়ালের নেতৃত্বেই চলে, সেখান থেকে তাঁরই গাড়ি চুরির ঘটনায় তাজ্জব সকলে।
[আপনার আধার নম্বরটি কি বৈধ? রইল সেটা জানার পদ্ধতি]
কেজরিওয়ালের সঙ্গে সঙ্গে তাঁর এই নীল গাড়িটিও বেশ বিখ্যাত হয়ে ওঠে। আদতে সাধারণ। কিন্তু এই সাধারণ গাড়ি, সাধারণ জীবনযাপনই ছিল কেজরিওয়ালের ইউএসপি। তাঁর এই ভাবমূর্তি গড়ে তোলার ক্ষেত্রে গাড়িটি ছিল অত্যন্ত সহায়ক। ২০১৪ সালে দিল্লির বিধানসভার নির্বাচনী প্রচারে এই গাড়িটিতে করেই ঘুরতেন কেজরিওয়াল। পরেও এ গাড়ি তিনি ছাড়েননি। দিল্লি পুলিশের বিরুদ্ধে প্রতিবাদের সময়ও এ গাড়ির পাশেই তাঁকে ঘুমোতে দেখা গিয়েছিল।
[৬ বছরের শিশুকে ধর্ষণ, কুয়োয় ফেলে খুন]
সর্বশেষ খবর
-
বিধানসভায় মমতাকে হারানোর ছক কষা হয় ক্যামাক স্ট্রিট থেকেই! বিস্ফোরক ঋতব্রত
-
১০৮ বছরের ঐতিহ্য-গরিমা অটুট, নতুন কমিটির হাতে সাড়ম্বরে বাগবাজারের খুঁটিপুজো
-
বিশ্বকাপের মধ্যেই ট্রাই সিরিজ, খোলনলচে পালটে আরও আকর্ষণীয় রোহিত-বিরাটের ‘বিদায়ী’ মঞ্চ
-
অনলাইনে আপডেট করতে হবে এফআইআর থেকে চার্জশিটের নথি, কড়া নির্দেশ লালবাজারের
-
‘আগে নিজের চেহারা দেখ’, ক্যাটরিনার পাশে দাঁড়িয়ে ‘বিগ বসে’ জামা খুলে ট্রোলারদের পালটা সলমনের