Abhishek Banerjee

এক সাক্ষাতে জোড়া দাবি! সংসদে স্পিকারের সঙ্গে দেখা করে কী বললেন অভিষেকরা?

Parliament Monsoon Session: সংসদের বাদল অধিবেশন চলাকালীন সবচেয়ে গুরুত্বপূর্ণ তৃণমূল ও এনসিপিআই সাংসদদের তরজা।

সোমনাথ রায়
সোমনাথ রায়

শেষ আপডেট: জুলাই ২৭, ২০২৬, ২০:৪৪

options
link
এক সাক্ষাতে জোড়া দাবি! সংসদে স্পিকারের সঙ্গে দেখা করে কী বললেন অভিষেকরা?
দু'দফা দাবি নিয়ে লোকসভার অধ্যক্ষ ওম বিড়লার সঙ্গে সাক্ষাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃ্ত্বাধীন সংসদীয় দল

দফা এক, দাবি দুই। জোড়া আবেদন নিয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করলেন তৃণমূলের সাংসদরা। একদা সতীর্থ, বর্তমানে বিপক্ষের মহিলা সাংসদের উদ্দেশে অশালীন মন্তব্যের দায়ে সংসদ থেকে চলতি অধিবেশনের জন্য বহিষ্কৃত হয়েছেন তৃণমূলের কল্যাণ বন্দ্যোপাধ্যায়। গোটা অধিবেশনে আর অংশ নিতে পারবেন না শ্রীরামপুরের সাংসদ, যিনি এখনও ‘কালীঘাট’ তৃণমূলের অন্যতম সদস্য। এবার তাঁর সাসপেনশন প্রত্যাহারের আবেদন নিয়ে সোমবার লোকসভার স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করল তৃণমূলের সংসদীয় দলনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) নেতৃত্বাধীন দল। এছাড়া তাঁদের আরও এক গুরুত্বপূর্ণ দাবি, তৃণমূলত্যাগী ২০ জন এনসিপিআই সাংসদের সদস্যপদ দ্রুত খারিজ করতে হবে।

Advertisement

কালীঘাট তৃণমূলের তরফে সোমবারই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংসদীয় দল। তাঁদের আবেদন, তৃণমূলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজ করতে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করুন। এনিয়ে যদিও স্পিকারের বিশেষ সায় তাঁরা পাননি বলেই খবর। অন্যদিকে, তাঁদের আরও এক জোরালো দাবি, সংসদীয় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে অধিবেশনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। এবিষয়েও স্পিকার তাঁদের আশা দিয়েছেন বলে কোনও খবর নেই।

সংসদে বাদল অধিবেশন চলাকালীন একাধিক বিল পেশ ও পাশ করানোর সঙ্গে আরও একটি বিষয় নজর রয়েছে সকলের। যা জাতীয় রাজনীতিতে অন্যতম গুরুত্বপূর্ণ হতে চলেছে। তা হল, ছাব্বিশের বিধানসভা ভোটে তৃণমূল কংগ্রেসের ভরাডুবির পর দলকে দুষে একে একে ২০ জন সাংসদের দলত্যাগ এবং ন্যাশনালিস্ট সিটিজেন্স পার্টি অফ ইন্ডিয়া বা এনসিপিআই-তে যোগদান। বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার, কলকাতা উত্তরের সুদীপ বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে ওই সংসদীয় দলটি স্পিকার ওম বিড়লার কাছে দফায় দফায় দাবি করেছেন, তাঁদের আলাদা দলের মর্যাদা দিয়ে আসন ও ঘর দেওয়ার জন্য। যদিও সেই প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি। শুধুমাত্র এনসিপিআই সাংসদদের জন্য লোকসভা অধিবেশন কক্ষে আলাদা আসন বরাদ্দ করেছেন স্পিকার। চলতি অধিবেশনে এনসিপিআই আলাদা দল হিসেবে আত্মপ্রকাশ করবে নাকি বিজেপিকে মিশে যাবে, সেই সিদ্ধান্ত হতে পারে মঙ্গলবার, দিল্লির বৈঠকে।

Advertisement

এই পরিস্থিতিতে তৃণমূলের তরফে সোমবারই স্পিকার ওম বিড়লার সঙ্গে দেখা করল অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন সংসদীয় দল। তাঁদের আবেদন, তৃণমূলত্যাগী সাংসদদের সদস্যপদ খারিজ করতে যত দ্রুত সম্ভব পদক্ষেপ করুন। এনিয়ে যদিও স্পিকারের বিশেষ সায় তাঁরা পাননি বলেই খবর। অন্যদিকে, তাঁদের আরও এক জোরালো দাবি, সংসদীয় দলের মুখ্য সচেতক কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সাসপেনশন প্রত্যাহার করে তাঁকে অধিবেশনে অংশগ্রহণ করতে দেওয়া হোক। এবিষয়েও স্পিকার তাঁদের আশা দিয়েছেন বলে কোনও খবর নেই। রাজনৈতিক মহলের মত, আজ স্পিকারের সঙ্গে দেখা করে এনসিপিআইকে আসলে কিছুটা চ্যালেঞ্জ জানিয়ে গেলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়রা।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.