সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তাঁর দল ছাড়া নিয়ে জোর জল্পনা চলছে বিহারের রাজনীতিতে। এই প্রেক্ষাপটে এবার জেডি (ইউ) সাংসদ শরদ যাদবকে স্পষ্ট বার্তা দিলেন দলের সভাপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। সাফ জানিয়ে দিলেন, হয় বিজেপির সঙ্গে জোটের সিদ্ধান্ত মেনে নিতে হবে নতুবা দল ছাড়তে হবে।
[নতুন দল গড়তে পারেন জেডি(ইউ) নেতা শরদ যাদব, জল্পনা তুঙ্গে]
বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার জেডি (ইউ)-র সভাপতি হওয়ার পর থেকেই দলে কোণঠাসা হয়ে পড়েছেন প্রবীণ নেতা শরদ যাদব। সূত্রের খবর, পরামর্শ নেওয়া তো অনেক দূরের ব্যাপার, কংগ্রেস ও আরজেডি-র সঙ্গে জোট ভাঙার সিদ্ধান্তের কথা শরদ যাদবকে জানানোরও প্রয়োজন বোধ করেননি নীতীশ কুমার। আর এই ঘটনাকে কেন্দ্র করে জেডি (ইউ)-র দুই শীর্ষ নেতার মধ্যে দূরত্ব বেড়েছে। বস্তুত, বিজেপির সমর্থন নিয়ে দ্বিতীয়বার মুখ্যমন্ত্রী হিসেবে নীতীশ কুমারের শপথগ্রহণ অনুষ্ঠানেও যোগ দেননি শরদ যাদব। উলটে, বিহারে লালুর সঙ্গত্যাগ করার সিদ্ধান্তের বিরুদ্ধে লাগাতার বিবৃতি দিচ্ছেন তিনি। সম্প্রতি এই ইস্যুতে দলের সভাপতি ও বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেও আক্রমণ করেন জেডি (ইউ) সাংসদ শরদ যাদব। তিনি বলেন, বিহারে জেডি (ইউ)-র সরকার চালাচ্ছেন মুখ্যমন্ত্রী। কিন্তু, জনগণের মধ্যেই দলের আসল অস্তিত্ব খুঁজে পাওয়া যায়। আর এবার শরদ যাদবকে পালটা হুঁশিয়ারি দিলেন নীতীশ কুমার।
[স্বাধীনতা দিবস পালন করতে হবে মাদ্রাসাগুলিতেও, যোগীর রাজ্যে নয়া ফরমান]
শুক্রবার দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সঙ্গে দেখা করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘দল একটি সিদ্ধান্ত নিয়েছে। তাঁর (শরদ যাদব) এই সিদ্ধান্ত মেনে নেওয়া উচিত। যদি তিনি দলের সিদ্ধান্ত মেনে নিতে না পারেন, তাহলে যেখানে খুশি চলে যেতে পারেন।’
[পুর স্কুলগুলিতে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক, প্রস্তাব পাশ বিএমসিতে]
প্রসঙ্গত, আগামী ১৯ আগস্ট পাটনায় জেডি (ইউ)-র ন্যাশনাল এগজিকিউটিভ কাউন্সিলের বৈঠক হবে। বৈঠকে লালুর সঙ্গ ছেড়ে বিজেপির সঙ্গে জোট করা নিয়ে নিজের অসন্তোষের কথা শরদ যাদব জানাবেন বলে আশা করছে জেডি (ইউ) নেতৃত্ব। যদিও সেই বৈঠকে শরদ যাদবের যোগ দেওয়ার সম্ভাবনা কম। জেডি (ইউ)-র এই প্রবীণ নেতা ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, আগামী ২৭ আগস্ট পাটনায় মোদি সরকারের বিরুদ্ধে লালপ্রসাদ যাদবের সমাবেশে হাজির থাকবেন তিনি।
[জানেন, কেন এই শহরে সারমেয়দের গায়ের রং নীল হয়ে যাচ্ছে?]
সর্বশেষ খবর
-
‘কলকাতা’কে ধাক্কা মেরে সোজা ‘হাসপাতালে’ পাক রণতরী! ‘আমরা মারলে…’, কী বলছেন বিশেষজ্ঞরা
-
৩০ বলে ১০০! আফগান বোলিং নিয়ে ‘ছেলেখেলা’ করে টি২০-তে দ্রুততম শতরানের রেকর্ড অভিষেকের
-
বঙ্গে এল বিশ্বকর্মা! খরা কাটিয়ে শিল্পের জোয়ার রাজ্যে, ‘নেগেটিভ সরকার’কে দুষে কী বললেন শুভেন্দু?
-
১৯৯৫ সালে ১০০ টাকা ঘুষ নিয়েছিলেন! তিন দশক পর জেল খাটতে হবে ৭৫-এর বৃদ্ধকে
-
হাতে বসছে না মেহেন্দির রঙ? কাজে লাগান এই ৫ পদ্ধতি, ফল মিলবে হাতেনাতে