Gujarat

নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, হেফাজত থেকে পালাতে গিয়ে গুজরাটে এনকাউন্টারে খতম অভিযুক্ত

জানা গিয়েছে, সোমবার ভোররাতেই বোরসাদ থানা থেকে আনন্দ থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর ছক কষে সুরেশ। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গাড়ি থেকে নামে অভিযুক্ত।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২০, ২০২৬, ১৪:৪৩

options
link
নাবালিকাকে ধর্ষণ-খুনের অভিযোগ, হেফাজত থেকে পালাতে গিয়ে গুজরাটে এনকাউন্টারে খতম অভিযুক্ত
AI দ্বারা নির্মিত ছবি।

গুজরাটে (Gujarat) এক নাবালিকা ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুবক। সোমবার ভোরে জেল থেকে পালাতে গিয়ে এনকাউন্টারে খতম ওই অভিযুক্ত। গুজরাটের আনন্দ জেলার ঘটনা। জানা গিয়েছে, নিহত ওই অভিযুক্তের নাম সুরেশ পারমার। পুলিশ সূত্রে খবর, বছর চারেকের শিশুকে অপহরণের পর ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে তার বিরুদ্ধে। রবিবার বিকেলে এই ঘটনায় অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ। অভিযোগ, হেফাজত থেকে পালানোর চেষ্টা করতেই পুলিশের এনকাউন্টারে মৃত্যু হয় অভিযুক্তের।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দিন কয়েক আগেই চার বছরের মেয়েকে নিয়ে ভালসাদ রেলস্টেশনের ধারে থাকতে শুরু করেন বাবা-মা। পাকা কোনও বসবাসের জায়গা নেই বলেই স্টেশনেই দিন কাটাচ্ছিল ওই পরিবার। রবিবার সকাল থেকে আচমকাই নিখোঁজ হয়ে যায় শিশুটি। পুলিশে খবর দেওয়া হলে শুরু হয় তল্লাশি। অবশেষে. স্টেশন ধারেই একটি পরিত্যক্ত এলাকা থেকে নাবালিকার দেহ উদ্ধার করে পুলিশ।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে সুরেশকে গ্রেপ্তার করে বোরসাদ গ্রামীণ থানার পুলিশ। জানা গিয়েছে, সোমবার ভোররাতেই বোরসাদ থানা থেকে আনন্দ থানায় নিয়ে যাওয়ার সময় পালানোর ছক কষে সুরেশ। শারীরিক অসুস্থতার কথা জানিয়ে গাড়ি থেকে নামে অভিযুক্ত। তখনই ছুরি নিয়ে দুই পুলিশকর্মীকে আঘাতও করে সে। এরপরই পালানোর চেষ্টা করে সুরেশ। সেই সময়ে তাকে লক্ষ্য করে গুলি চালান এক পুলিশ আধিকারিক। গুরুতর অবস্থায় সুরেশকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎস মৃত ঘোষণা করেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.