Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৬ আশ্বিন ১৪৩৩
  • বুধবার
  • ২৩ সেপ্টেম্বর ২০২৬
Israel

রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের

সম্প্রতি ইজরায়েল সরকারের তরফে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২০:১৮

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৩, ২০২৬, ২০:১৮

options
link
রাষ্ট্রসংঘে তোতাপাখির ভিড়, সকলের মুখে এক বুলি! ভিডিও পোস্টে আন্তর্জাতিক মঞ্চকে কটাক্ষ ইজরায়েলের zoom
রাষ্ট্রসংঘকে কটাক্ষ কটাক্ষ করল ইজরায়েল।
Advertisement

মঙ্গলবার নিউইয়র্কে শুরু হয়েছে রাষ্ট্রসংঘের সাধারণ সভা। এই আবহে পক্ষপাতিত্বের অভিযোগ তুলে আন্তর্জাতিক মঞ্চটিকে চরম কটাক্ষ করল ইজরায়েল (Israel)। পাশাপাশি, রাষ্ট্রসংঘকে ইহুদি-বিদ্বেষী এবং ‘মিথ্যার শিল্প’ বলেও প্রচার শুরু করেছে তেল আভিভ।

সম্প্রতি ইজরায়েল সরকারের তরফে কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা নির্মিত একটি ভিডিও পোস্ট করা হয়েছে। যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল। ভিডিওতে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের ভবন দেখানো হয়েছে। শুধু তাই নয়, বিভিন্ন দেশের প্রতিনিধিদের তোতাপাখির সঙ্গে তুলনা করা হয়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, প্রতিনিধিদের আসনে বসে রয়েছে প্রচুর তোতাপাখি। একের পর এক তোতাপাখিকে বলতে শোনা যায়, “ইসরায়েলকে দোষ দিন।” ভিডিওর শেষে একটি বার্তা দেওয়া হয়। বলা হয়, “বারবার মিথ্যা আওড়ালেই তা সত্য হয়ে যায় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

ইজরায়েলের প্রবাসী বিষয়ক এবং ইহুদি-বিদ্বেষ দমন মন্ত্রী আমিচাই চিকলি বলেন, “রাষ্ট্রসংঘের সাধারণ সভায় বারবার ইজরায়েলের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রতিধ্বনিত হয়েছে। একই বয়ান প্রত্যেকের মুখে মুখে, প্রত্যেক রিপোর্টে ছড়িয়ে পড়ছে। তারপর সেগুলিকে সর্বজনস্বীকৃত সত্য হিসাবে উপস্থাপন করার চেষ্টা হয়।” তিনি আরও বলেন, “আমাদের প্রকাশিত নতুন ভিডিওটি এই সংস্কৃতিকে উন্মোচন করে। একটি মিথ্যা ১ হাজার বার আওড়ালেও তা সত্য হয়ে যায় না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.