Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ৫ আশ্বিন ১৪৩৩
  • মঙ্গলবার
  • ২২ সেপ্টেম্বর ২০২৬
Donald Trump

রাষ্ট্রসংঘে ‘সিএনএন’ সাংবাদিককে দেখে চটে লাল ট্রাম্প! বললেন, ‘কাজ নেই, বেরিয়ে যান’

সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ হওয়ার পর প্রতিযোগিতা ভুলে একজোট হয়েছে মার্কিন মিডিয়া। সোমবার ‘ফক্স নিউজ মিডিয়া’, ‘এবিসি নিউজ’, ‘সিবিএস নিউজ’, এবং ‘এনবিসি নিউজ’ যৌথভাবে জানিয়েছে যে, তারা আর পর্যায়ক্রমিক যৌথ সংবাদ সংগ্রহের (রোটেটিং পুল) কার্যক্রমে অংশ নেবে না।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:৫১

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২২, ২০২৬, ২১:৫১

options
link
রাষ্ট্রসংঘে ‘সিএনএন’ সাংবাদিককে দেখে চটে লাল ট্রাম্প! বললেন, ‘কাজ নেই, বেরিয়ে যান’ zoom
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ফাইল ছবি।
Advertisement

রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে মঙ্গলবার নিউ ইয়র্কে পা রেখেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেখানেই আমেরিকার সংবাদমাধ্যম সিএনএনের এক সাংবাদিককে দেখে ক্ষোভে ফেটে পড়লেন তিনি। বললেন, “আপনার এখানে কোনও কাজ নেই। বেরিয়ে যান।”

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রোষানলে পড়েছে সে দেশের সংবাদমাধ্যম। আচমকাই ‘নিষিদ্ধ’ ঘোষণা করা হয়েছে ‘সিএনএন’, ‘এমএস নাও’ এবং ‘পলিটিকো’র মতো প্রথমসারির মার্কিন সংবাদমাধ্যমকে। পালটা ট্রাম্প সরকারের বিরুদ্ধে মামলা দায়ের করেছে এই তিন সংবাদমাধ্যম। এই পরিস্থিতিতে মঙ্গলবার রাষ্ট্রসংঘের সাধারণ সভায় যোগ দিতে গিয়ে  ‘সিএনএন’-এর রিপোর্টার কাইটলান কলিন্সের মুখোমুখি হন ট্রাম্প। কলিন্স তাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেন যুদ্ধ সম্পর্কে প্রশ্ন করেন। উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, “যুদ্ধের নিষ্পত্তি করুন।” এরপরই তিনি বলেন, “আমি অবাক যে সিএনএন এখানে আমার খবর সংগ্রহ করতে এসেছে। আপনার এখানে কোনও কাজ নেই। আপনারাই তো বলেছিলেন যে, আমার খবর কভার করবেন না।”

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

উল্লেখ্য, সিএনএন-সহ ৩ সংবাদমাধ্যম নিষিদ্ধ হওয়ার পর প্রতিযোগিতা ভুলে একজোট হয়েছে মার্কিন মিডিয়া। সোমবার ‘ফক্স নিউজ মিডিয়া’, ‘এবিসি নিউজ’, ‘সিবিএস নিউজ’, এবং ‘এনবিসি নিউজ’ যৌথভাবে জানিয়েছে যে, তারা আর পর্যায়ক্রমিক যৌথ সংবাদ সংগ্রহের (রোটেটিং পুল) কার্যক্রমে অংশ নেবে না।

যৌথ বিবৃতিতে সংবাদমাধ্যমগুলির বক্তব্য, ‘সরকার সম্পর্কে সঠিক ও স্বাধীন তথ্য পাওয়ার অধিকার জনগণের রয়েছে। কোনও সংবাদমাধ্যমের উপর আপত্তি জানিয়ে কোনও প্রশাসনেরই তাদের দায়িত্ব পালনে বাধা বা বিধি-নিষেধ আরোপ করা উচিত নয়।’ উল্লেখ্য, আমেরিকার প্রেসিডেন্টের সংবাদ সংগ্রহের দায়িত্বটি ঐতিহ্যগতভাবেই দেশটির শীর্ষস্থানীয় পাঁচটি টেলিভিশন নেটওয়ার্ক যৌথভাবে পালন করে আসছে। চ্যানেলগুলি পর্যায়ক্রমিকভাবে প্রেসিডেন্টের বিভিন্ন অনুষ্ঠানে তাদের নিজস্ব ক্যামেরা ক্রু পাঠায়। সেই ভিডিও ফুটেজ তারা বাকি সম্প্রচারমাধ্যমগুলির মধ্যে বণ্টন করে দেয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.