চলতি বছর দ্বিতীয়বার জেল থেকে ছাড়া পেলেন দেশদ্রোহিতায় অভিযুক্ত শারজিল ইমাম। তুতো বোনের বিয়েতে যোগ দেওয়ার জন্য জামিনে ছাড়া পেলেন তিনি। মোট ৭ দিনের জন্য জামিন মঞ্জুর হয়েছে জেএনইউ প্রাক্তনীর। আগামী ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত এই জামিনের মেয়াদে জেলের বাইরে থাকবেন তিনি।
এর আগে চলতি বছর ৯ মার্চ তাঁকে ১০ দিনের জন্য অন্তর্বর্তী জামিন দেয় দিল্লির এক আদালত। করকরডুমা আদালতের অতিরিক্ত দায়রা বিচারক শারজিলকে অসুস্থ মায়ের সঙ্গে দেখা করার জন্য ২০ থেকে ৩০ মার্চ পর্যন্ত দশদিনের জন্য অন্তর্বর্তীকালীন জামিন দেন। সেবার বেশ কিছু কড়া বিধিনিষেধ চাপানো হয়েছিল তাঁর উপর। ৫০,০০০ টাকার একটি ব্যক্তিগত বন্ড এবং সমপরিমাণ অর্থের দু’জন জামিনদার দাখিলের শর্তে জামিন পান তিনি। এবারেও সেই শর্তেই জামিন পেয়েছেন তিনি।
আরও পড়ুন:
এই সময়কালে শার্জিলকে মামলার কোনও সাক্ষী বা সংশ্লিষ্ট ব্যক্তির সঙ্গে যোগাযোগ না করতে, তদন্তকারী কর্তাকে মোবাইল নম্বর দিয়ে তা সচল রাখতে এবং গণমাধ্যমের সঙ্গে আলাপচারিতা বা সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার থেকে বিরত থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। তিনি শুধু পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করতে পারবেন। এবং নিজের বাড়ি অথবা বিয়ের অনুষ্ঠানস্থল ছাড়া অন্য কোথাও যেতে নিষেধ করেছে আদালত। সরকার পক্ষের আইনজীবীর যুক্তি ছিল, তুতো বোনের বিয়েতে যোগ দেওয়াটা অপরিহার্য নয়। এভাবে জামিন দিলে একের পর এক তুতো ভাই-বোনের বিয়েতে জামিন চাইবেন শারজিল। তবে সেই যুক্তি মানেনি আদালত।
আসলে শারজিলের বিরুদ্ধে দেশোদ্রহিতার মামলা রয়েছে। ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে উত্তর-পূর্ব দিল্লিতে হিংসার ঘটনায় মূল ষড়যন্ত্রকারী হিসেবে তুলে ধরা হয় শারজিলকে। ওই বছর ২৫ অগস্ট তাঁকে গ্রেপ্তার করেছিল দিল্লি পুলিশ। তারপর থেকেই জেলে জেএনইউ প্রাক্তনী। সেসময় সোশাল মিডিয়ায় শারজিলের একটি ভিডিও ভাইরাল হয়। যাতে দেখা যায় জেএনইউ প্রাক্তনী অসমকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার ডাক দিচ্ছেন। তিনি বলছেন, “আমরা ৫ লক্ষ মুসলিম একসঙ্গে হয়ে অসম-সহ উত্তরপূর্বকে ভারত থেকে বিচ্ছিন্ন করে দেব। স্থায়ীভাবে না হলেও কয়েক মাসের জন্য তো করতেই পারব। উত্তরপূর্ব ভারত বিচ্ছিন্ন হলে তবেই কেন্দ্র সরকার আমাদের কথা শুনবে।” আসলে, অসমে এনআরসি বিরোধিতায় মুসলিমদের একত্রিত হয়ে আন্দোলন করার ডাক দিচ্ছিলেন শারজিল। এই ভিডিও প্রকাশ্যে আসতেই শারজিলের বিরুদ্ধে মোট ৫ রাজ্যে দেশদ্রোহিতার মামলা দায়ের হয়।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
চৈতন্য ও সুলক্ষণা, ২ হস্তিশাবকের নামকরণ করলেন মুখ্যমন্ত্রী, কেন এই নাম? জানালেন নিজেই
-
এবিভিপি-টিএমসিপি সংঘর্ষের জের! ১ মাস বন্ধ বারাসত বিশ্ববিদ্যালয়ের হস্টেল! বেরিয়ে গেলেন ছাত্ররা
-
ট্রাইব্যুনালে ডাকই পাননি আবেদনকারীরা! পুরভোটে কলকাতা, হাওড়ার সোয়া দু’লক্ষ ভোটারের ভবিষ্যৎ অনিশ্চিত
-
চাল থেকে চিনি, বাজারজুড়ে হাহাকার, মূল্যবৃদ্ধির আগুনে নোট বাতিলের পথে বাংলাদেশ!
-
রাষ্ট্রসংঘে ‘সিএনএন’ সাংবাদিককে দেখে চটে লাল ট্রাম্প! বললেন, ‘কাজ নেই, বেরিয়ে যান’