সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভারতীয় সেনাবাহিনীর উদ্দেশ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসছে অভিনন্দন বার্তা৷ কারণ উরি হামলার প্রত্যাঘাতে পাকিস্তানের বিরুদ্ধে ‘সার্জিকাল স্ট্রাইক’-এর সাফল্য৷ তেমনই, একদা পাক-নাগরিক আদনান সামি টুইট করে অভিনন্দন জানিয়েছেন ভারতীয় সেনাবাহিনীকে৷
উরি হামলার পরেই বলিউডে পাক কলা-কুশলীদের কাজ করা নিয়ে সমালোচনার ঝড় ওঠে৷ কার্যত দেশ ছেড়ে চলে যান অনেকেই৷ বলিউডের অনেকের দাবি উরি হামলার বিরুদ্ধে মন্তব্য করার অনুরোধও নাকি ফিরিয়ে দিয়েছেন পাক-অভিনেতারা৷ এমন সব খবর ঘিরে জল্পনা যখন তুঙ্গে সেই সময়ই, গায়ক আদনান সামি এই টুইট করে নিজের নামের সঙ্গে পাকিস্তানের নাম জড়ানোর সমস্ত পথ বন্ধ করে দিলেন৷
Big Congratulations to @PMOIndia & our brave Armed forces for a brilliant, successful & mature strategic strike against #terrorism ! #Salute
Advertisement— Adnan Sami (@AdnanSamiLive) September 29, 2016
যদিও আদনান সামি পাকিস্তানের বাসিন্দা ছিলেন৷ কিন্তু ২০১৫ সালে পাকিস্তান তাঁর পাসপোর্ট পুনর্নবীকরণ করতে অস্বীকার করায় ভারত তাঁকে ভারতীয় নাগরিকত্ব দিয়ে দেয়৷ এবং তাঁর এই টুইট বুঝিয়ে দেয় ভারতকেই তিনি এখন দেশ বলে মানেন৷
টুইটে তিনি সন্ত্রাসবাদের উল্লেখ করলেও সরাসরি পাকিস্তানের নাম নিয়ে বিতর্কে জড়াতে চাননি সামি৷ কিন্তু তবুও বহু পাকিস্তানি তাঁর টুইটে ভারত বিরোধী মন্তব্য করায় তিনি ফের টুইট করে জানিয়ে দেন, পাকিস্তানিদের এই প্রতিক্রিয়াই কার্যত বুঝিয়ে দিচ্ছে তাঁরা পাকিস্তান ও সন্ত্রাসবাদীকে এক চোখেই দেখেন৷
Pakistanis r outraged by my earlier tweet. Their outburst clearly means they see Terrorist & Pakistan as the same! #selfgoal #stopterrorism
— Adnan Sami (@AdnanSamiLive) September 30, 2016
ভারতীয় নাগরিকত্ব পেয়ে আদনান আগেই জানিয়েছিলেন, ভারতে থাকতে পেরে তিনি খুশি৷ তাঁর টুইট ফের বুঝিয়ে দিল ভারতীয় হিসেবে তিনি ঠিক কতটা গর্বিত বোধ করেন৷
সর্বশেষ খবর
-
পাক অধিকৃত কাশ্মীরে বর্বরতা তুঙ্গে, চাপে পড়ে শাহবাজ বলছেন ‘আলোচনায় বসা যাক’
-
কলকাতায় আফ্রিকার ‘রাজা’র গর্জন, মাসাইমারার জঙ্গলে দাপিয়ে বেড়ানো সিংহ এবার আলিপুরে?
-
ইস্টবেঙ্গলকে টাকা দিতে আপত্তি জানিয়ে ফেডারেশনকে চিঠি ইমামির, ফ্র্যাঞ্চাইজি ফি জমা দেবে কীভাবে?
-
খুন করবে ইরান! প্রাণ বাঁচাতে খাবারের গাড়িতে লুকোন ট্রাম্প, ফাঁস ‘পালানো’র কাহিনি
-
নাবালিকার সঙ্গে প্রেম, যুবকের বাড়িতে সম্পর্ক মেনে না নেওয়ায় চরম সিদ্ধান্ত যুগলের!