Uttar Pradesh

দিল্লির ‘জেন জি’র পর এবার পথে ‘জেন আলফা’! দাবি মানল যোগী সরকার

দিল্লির যন্তর মন্তরে জেন জি বিক্ষোভের পর এবার উত্তরপ্রদেশে পথে নামল জেন আলফা। স্কুলে ক্লাস বয়কট করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শয়ে শয়ে পড়ুয়া নেমে পড়ে পথে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২৮, ২০২৬, ১৭:২৩

options
link
দিল্লির ‘জেন জি’র পর এবার পথে ‘জেন আলফা’! দাবি মানল যোগী সরকার
উত্তরপ্রদেশের ফতেহপুরে প্রতিবাদে জেন আলফা।

দিল্লির যন্তর মন্তরে জেন জি বিক্ষোভের পর এবার উত্তরপ্রদেশে পথে নামল জেন আলফা। স্কুলে ক্লাস বয়কট করে নবম থেকে দ্বাদশ শ্রেণির শয়ে শয়ে পড়ুয়া নেমে পড়ে পথে। জাতীয় পতাকা, বিআর আম্বেদকরের ছবি হাতে রাস্তায় নেমে স্লোগান দিতে দেখা যায় তাদের। আন্দোলনের কয়েক ঘণ্টার মধ্যেই অবশ্য পড়ুয়াদের দাবি দাওয়া মেনে নিয়েছে সরকার।

Advertisement

জানা গিয়েছে, এই ঘটনা উত্তরপ্রদেশের ফতেহপুরের। এখানে কিষাণপুরের সর্বোদয় ইন্টার কলেজের পড়ুয়ারা শিক্ষাঙ্গনে অব্যবস্থার বিরুদ্ধে সরব হয়। তাদের অভিযোগ, সরকারি স্কুলের ক্যাম্পাসে বিদ্যুৎ নেই, পাখা নেই, এমনকী পানীয় জলেরও ব্যবস্থা নেই। শুধু তাই নয়, ক্লাসের চেয়ার-টেবিলগুলিরও বেহাল অবস্থা। দিনের পর দিন স্কুল কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হলেও কোনও পদক্ষেপ করা হয়নি। এর জেরেই শেষ পর্যন্ত ক্লাস বয়কট করে পথে নামে শয়ে শয়ে পড়ুয়া।

Advertisement

পড়ুয়াদের অভিযোগ, সরকারি স্কুলের ক্যাম্পাসে বিদ্যুৎ নেই, পাখা নেই, এমনকী পানীয় জলেরও ব্যবস্থা নেই। শুধু তাই নয়, ক্লাসের চেয়ার-টেবিলগুলিরও বেহাল অবস্থা।

নিজেদের দাবি-দাওয়া কাগজে লিখে রঙিন পোস্টার বানানো হয়। পড়ুয়াদের হাতে ছিল আম্বেদকরের ছবি। পড়ুয়ারা অভিযোগ করে, স্কুলে বিদ্যুৎ জলের ব্যবস্থার মতো সামান্য দাবি তুললে কর্তৃপক্ষ ফেল করিয়ে দেওয়ার হুমকি দেয়। ক্লাসে পাখার ব্যবস্থা না থাকায় পড়ুয়ারা গরমে অসুস্থ হয়ে পড়ে। এমনকী স্কুলের শিক্ষকরা তাদের সঙ্গে অশালীন আচরণ করে বলেও অভিযোগ তোলে পড়ুয়ারা। ছাত্রদের পাশাপাশি কাঁধে কাঁধ মিলিয়ে পথে নামে ছাত্রীরাও। পড়ুয়ারা আন্দোলনে নামলে তাদের বুঝিয়ে স্কুলে ফেরানোর চেষ্টা করে কর্তৃপক্ষ। চাপের মুখে পড়ুয়াদের সব দাবি মেনে নেওয়া হয়েছে কর্তৃপক্ষের তরফে।

Advertisement

জেলা স্কুল পরিদর্শক রাকেশ কুমার বলেন, পড়ুয়াদের একটি দাবি ছাড়া বাকি সব দাবি মেনে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। আগামিকালের মধ্যে প্রতিটি শ্রেণিকক্ষে চারটি করে পাখা লাগানো হবে। বৈদ্যুতিক তারের সংযোগ মেরামত করা হবে। এক মাসের মধ্যে ডেস্ক ও বেঞ্চ সরবরাহ করা হবে। শ্রেণিকক্ষে ওয়াটার কুলার এমনকী মিড ডে মিলের মেন্যু সংশোধনের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে। শিক্ষার্থীরা একটি বিজ্ঞান ক্লাসেরও দাবি করছিল, কিন্তু তার জন্য একটি ল্যাব এবং শীর্ষ কর্তৃপক্ষের অনুমতির প্রয়োজন রয়েছে। ফলে, আপাতত সেই দাবি ছাড়া বাকি সব দাবি মেনে নেওয়া হয়েছে। উল্লেখ্য, ২০১৩ সাল থেকে ২০২৪ সালের মধ্যে যাদের জন্ম হয়েছে তাদের বলা হয় জেন আলফা। 

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.