সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: সকালটা অন্য চার-পাঁচটা ব্যস্ত দিনের মতোই কাটছিল। কিন্তু দুপুর গড়াতেই বদলে গেল আহমেদাবাদের ছবিটা। মেঘানিগরজুড়ে তখন আর্তনাদ আর হাহাকার। বিমান দুর্ঘটনার সেই ভয়াবহ স্মৃতি এখনও ভুলতে পারছেন না স্থানীয় বাসিন্দারা।
দুর্ঘটনাস্থল থেকে মাত্র ২০০ মিটার দূরে বসবাসকারী এক যুবক বলেন, “হঠাৎই বিকট একটা শব্দে কেঁপে উঠল মাটি। প্রথমে ভেবেছিলাম ভূমিকম্প হয়েছে। কিন্তু বাইরে দেখি দাউদাউ করে জ্বলছে একটি বিমান। ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আকাশ। তারপরই আমরা কয়েকজন ছুটে যাই ওই মেডিক্যাল কলেজের হস্টেলের দিকে।”
আরও এক প্রত্যক্ষ্যদর্শী বলেন, “হঠাৎই কান ফাটানো একটা শব্দ। তারপরই ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। এমনকী দাঁড়িয়ে থাকা কয়েকটি গাড়িতেও আগুন লেগে যায়। ঘটনার সময়ে ওই মেডিক্যাল কলেজের হস্টেলে অনেক পড়ুয়া খাওয়াদাওয়া করছিলেন। এক নিমেষেই সব শেষ হয়ে গেল।”
ঘটনার আকস্মিকতায় স্তম্ভিত আশুতোষ পাণ্ডে নামে এক ব্যবসায়ী বলেন, “চিৎকার শুনে প্রথমে ভেবেছিলাম কোনও জঙ্গি হামলা হয়েছে। কিন্তু বাইরে বেরিয়ে দেখি এই ভয়াবহ বিমান দুর্ঘটনা। মেডিক্যাল কলেজের উপর ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি। চারদিকে শুধুই দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা আর কালো ধোঁয়া।”
বৃহস্পতিবার টেক অফের খানিকক্ষণের মধ্যেই আহমেদাবাদ বিমানবন্দরের কাছে ভেঙে পড়ে এয়ার ইন্ডিয়ার যাত্রীবাহী বিমান। লন্ডনগামী উড়ানের দুর্ঘটনায় অন্তত ২৪১ জনের মৃত্যু হয়েছে। জীবিত অবস্থায় ১জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে। ইতিমধ্যেই বিমানের যাত্রীতালিকা প্রকাশ করেছে এয়ার ইন্ডিয়া। জানা গিয়েছে, যাত্রীদের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান ছিলেন।
সর্বশেষ খবর
-
গুরুত্ব বাড়ছে নতুন প্রজন্মের! এবার নন্দনে জেন জি চলচ্চিত্র উৎসবের আয়োজন, কী বললেন ‘ইন্ডাস্ট্রি’?
-
ইমরানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, ফের পাক প্রধানমন্ত্রীকে চিঠি গাভাসকর, কপিল-সহ ২১ প্রাক্তন অধিনায়কের
-
আনন্দপুরে পরিচারিকাকে ধর্ষণের চেষ্টা, ছুরির কোপ! ফিল্মি কায়দায় চলন্ত ট্রেন থেকে রাঁধুনীকে ধরল পুলিশ
-
বরফ কারখানার অ্যামোনিয়া গ্যাস লিক! অসুস্থ শিশু-সহ কমপক্ষে ২৫, উত্তপ্ত হাড়োয়া
-
রাখিতে গেজেটপ্রেমী ভাই-বোনকে কী দেবেন ভাবছেন? রইল দারুণ গিফটের আইডিয়া