সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ বলে আমায় দেখ তো ও বলে আমায়। গ্রাহকদের সেরা পরিষেবা দিতে একে অপরের সঙ্গে লাগাতার পাল্লা দিয়ে চলেছে টেলিকম সংস্থাগুলি। ভোডাফোনের ১৯৯ টাকার অফার সামনে আসতেই আসরে নামে এয়ারটেল। তারাও প্রি-পেড গ্রাহকদের জন্য নিয়ে হাজির ১৯৮ টাকার রিচার্জ প্ল্যানটি।
[শীতে রোগ থেকে রেহাই চান? তাহলে ঘরেই তৈরি করুন চ্যবনপ্রাশ]
রিলায়েন্স জিও বাজারে আসার পর টেলিকম জগতে প্রতিযোগিতা আরও বেড়ে গিয়েছে। ফলে সস্তায় নানা আকর্ষণীয় অফারের কথা ঘোষণা করছে অন্যান্য কোম্পানিগুলিও। জিওর ১৪৯ টাকার প্ল্যানের পালটা দিতেই ১৯৯ টাকার রিচার্জ প্ল্যান বাজারে এনেছিল ভোডাফোন। এবার একই অর্থে আরও বেশি পরিষেবা পাবেন এয়ারটেল গ্রাহকরা। বলা ভাল, টেক স্যাভিদের জন্য এ অফার দারুণ আকর্ষণীয়। কী থাকছে এয়ারটেলের ১৯৮ টাকার প্ল্যানটিতে? গ্রাহকরা পেয়ে যাবেন প্রতিদিন এক জিবি থ্রি জি ও ৪ জি ডেটা। তবে এতে কোনও ভয়েস কলের অফার থাকছে না। রিচার্জের মেয়াদ ২৮ দিন। যদিও কোম্পানির তরফে এখনও পর্যন্ত এ বিষয়ে সরকারিভাবে কিছু ঘোষণা করা হয়নি। তবে জানা যাচ্ছে, শীঘ্রই MyAirtel অ্যাপে এই রিচার্জের অফারটি যুক্ত হবে।
[জেনে নিন, কীভাবে বাড়িতে বসেই আধারের সঙ্গে মোবাইল নম্বর লিঙ্ক করাবেন]
এই প্ল্যানের মাধ্যমেই সরাসরি ভোডাফোনকে টক্কর দিল এয়ারটেল। তাছাড়া ভোডাফোনের অফারটিতে একাধিক সীমাবদ্ধতা রয়েছে। ১৯৯ টাকার অফারে ২৮দিনের জন্য মিলবে ১জিবি ডেটা। পাশাপাশি প্রতিদিন ২৫০ মিনিট লোকাল ও এসটিডি কলের সুবিধা পাবেন গ্রাহকরা। তার বেশি সময় কল খরচ করলে খরচ হবে প্রতি মিনিটে ৩০ পয়সা। সপ্তাহে ১০০০ মিনিটই কল করা যাবে। নয়া রিচার্জ প্ল্যানের পাশাপাশি এয়ারটেলের ১৪৯ টাকারও একটি প্ল্যান রয়েছে। যেখানে গ্রাহকরা ২৮ দিনের জন্য পাবেন ৩০০এমবি ডেটা এবং সঙ্গে আনলিমিটেড লোকাল ও এসটিডি কল।
সর্বশেষ খবর
-
‘কালো হিরে’র হ্যাটট্রিকে স্বমহিমায় ফরাসি বিপ্লব, নরওয়েকে গোলের মালা ফ্রান্সের
-
কন্ডোম-খাট-বালিশ, বিধাননগরে তৃণমূলের ওয়ার্ড অফিস যেন হোটেল! দেখে হতবাক স্বাস্থ্যমন্ত্রী
-
‘কী করে ওকে বলব…?’ ভূমিকম্পে মেয়ের প্রাণ বাঁচিয়ে মৃত স্ত্রী, ভেঙে পড়লেন ভেনেজুয়েলার ফুটবলার
-
‘মুসলমানদের নিয়ে স্যাটাভাঙা মার’! জনসভায় বেনজির হুঁশিয়ারি হুমায়ুনের
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!