High Court on Hijab

‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?

পড়ুয়ার আবেদন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ওই স্কুলেই ইউনিফর্মের সঙ্গে হিজাব পরত সে। তখন স্কুল কর্তৃপক্ষ কোনও আপত্তি করেননি। কিন্তু একাদশ শ্রেণি থেকে শুরু হয় সমস্যা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: আগস্ট ২৫, ২০২৬, ১৫:৩৪

options
link
‘ইসলামে বাধ্যতামূলক নয় হিজাব’, মুসলিম পড়ুয়ার আবেদন খারিজ করে আর কী বলল হাই কোর্ট?
প্রতীকী ছবি।

স্কুলের ইউনিফর্মের সঙ্গে হিজাব পরার অনুমতি চেয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল স্কুলপড়ুয়া। কিন্তু সেই আবেদন খারিজ করে দিল উচ্চ আদালত (High Court on Hijab)। এলাহাবাদ হাই কোর্টে দুই বিচারপতির বেঞ্চ জানিয়েছে, হিজাব পরাটা ইসলাম ধর্মে বাধ্যতামূলক কোনও বিষয় নয়। স্রেফ ধর্ম পালনে স্বাধীনতার যুক্তি দেখিয়ে স্কুল ইউনিফর্মের গুরুত্বকে খাটো করা যায় না, এমনটাই জানিয়েছে এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

একাদশ শ্রেণির ওই পড়ুয়ার আবেদনের শুনানি শুরু হয় বিচারপতি জে জে মুনির এবং বিচারপতি ইন্দ্রজিৎ শুক্লার বেঞ্চে। পড়ুয়ার আবেদন, ষষ্ঠ শ্রেণি থেকে দশম শ্রেণি পর্যন্ত ওই স্কুলেই ইউনিফর্মের সঙ্গে হিজাব পরত সে। তখন স্কুল কর্তৃপক্ষ কোনও আপত্তি করেননি। কিন্তু একাদশ শ্রেণি থেকে শুরু হয় সমস্যা। তারপরেই ওই পড়ুয়া আদালতের দ্বারস্থ হয়। তার আবেদন, ধর্মপালনের স্বাধীনতা রয়েছে প্রত্যেক মানুষেরই। তাই ধর্মীয় বিশ্বাসের অঙ্গ হিসাবে হিজাব পরে স্কুলে যাওয়ার অনুমতি দেওয়া হোক।

Advertisement

কিন্তু উচ্চ আদালত জানিয়েছে, ইসলামের অবশ্যপালনীয় কর্তব্যগুলির মধ্যে হিজাব পরিধানের বিষয়টি নেই। হিজাব না পরলে মুসলিম ধর্মাবলম্বীদের বিশ্বাস ক্ষতিগ্রস্ত হবে, এমন কোনও যুক্তি নেই আইনে বা ধর্মে। হিজাব পরিধান ধর্মপালনের অঙ্গ। এই কারণের ভিত্তিতে ধর্মপালনের স্বাধীনতার নিয়ম লাগু করা যায় না। একই সঙ্গে আদালত মনে করিয়ে দিয়েছে স্কুল ইউনিফর্মের গুরুত্ব। বিদ্যালয়ের প্রতিটি পড়ুয়াকে সমান চোখে দেখা, শৃঙ্খলা রক্ষার মতো বিষয়গুলি জড়িয়ে থাকে ইউনিফর্মের সঙ্গে। ব্যক্তিগত কারণে সেই ইউনিফর্ম বদল করা যায় না বলেই জানিয়ে এলাহাবাদ হাই কোর্ট।

Advertisement

ওই পড়ুয়ার আবেদন খারিজ করে দিয়েছে উচ্চ আদালত। স্কুলের ইউনিফর্ম বিধি মেনেই চলতে হবে তাঁকে। এলাহাবাদ হাই কোর্ট মনে করিয়ে দিয়েছে, এর আগেও একাধিক আদালত রায় দিয়েছে যে হিজাব ইসলাম ধর্মে বাধ্যতামূলক নয়। সেই অবস্থানেই অটল থাকবে এলাহাবাদ হাই কোর্টও। উল্লেখ্য, ইসলামের পাঁচ স্তম্ভ যথাক্রমে বিশ্বাস, প্রার্থনা, দান, উপবাস এবং তীর্থযাত্রা। এগুলির মধ্যে হিজাবের উল্লেখ নেই। সেই বিষয়টি নিয়েই রায় দিয়েছে আদালত।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.