সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিলেন অমরিন্দর সিং৷ এই নিয়ে দ্বিতীয়বার পাঞ্জাবের মসনদে বসলেন বর্ষীয়ান কংগ্রেস নেতা৷ একই সঙ্গে শপথ নিলেন তাঁর মন্ত্রিসভার সদস্যরা৷ যাঁদের মধ্যে অন্যতম প্রাক্তন ক্রিকেটার তথা রাজনীতিবিদ নভজ্যোত সিং সিধু৷ শপথগ্রহণ অনুষ্ঠানে হাজির ছিলেন কংগ্রেসের সর্বভারতীয় সহ-সভাপতি রাহুল গান্ধী এবং প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
[পণ্য রপ্তানিতে এবার চিনকে টক্কর দিতে চায় রামদেবের পতঞ্জলি]
১১৭ টি আসনের বিধানসভায় ৭৭টি আসন পেয়েছে কংগ্রেস৷ অরবিন্দ কেজরিওয়ালের আম আদমি পার্টি পেয়েছে ২০টি আসন৷ তবে অকালি দলের সঙ্গে জোট বেঁধেও পাঞ্জাব বিধানসভায় তেমন সুবিধা করতে পারেনি বিজেপি৷ অকালি-বিজেপি জোটের প্রাপ্য মাত্র ১৫ আসন৷ প্রত্যাশিতভাবেই সরকার গড়ার ডাক পায় কংগ্রেস৷
[দিল্লিতে বিদেশিনীকে গণধর্ষণ, গ্রেপ্তার প্রাক্তন প্রেমিক-সহ ২]
বৃহস্পতিবার সকাল দশটা নাগাদ পাঞ্জাবের রাজভবনের শুরু হয় শপথগ্রহণ প্রক্রিয়া৷ পাঞ্জাবের রাজ্যপাল ভিপি সিং বাদনোর এদিন শপথ গ্রহণ করান অমরিন্দর সিং ও তাঁর মন্ত্রীদের৷ অনুষ্ঠানকে আড়ম্বরহীনই রাখতে চেয়েছিল সদ্য ভোটে জেতা শাসকদল৷ উদ্দেশ্য ছিল, রাজ্যবাসীর কাছে স্বচ্ছ ভাবমূর্তি বজায় রাখা৷ নতুন মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানাতে ভোলেননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও৷ টুইটারে তাঁর সাফল্য কামনাও করেছেন তিনি৷
Congratulations @capt_amarinder on taking oath as CM. Wishing you the very best in working for Punjab’s development.
— Narendra Modi (@narendramodi) March 16, 2017
[ট্রেলারেই বাজিমাত করল ‘বাহুবলী ২-দ্য কনক্লুশন’]
সর্বশেষ খবর
-
ভিক্টোরিয়ার কাছে মাটি কেটে বেরল দুর্গার ‘বোন’ দিব্যা, কলকাতা মেট্রোর পাতালপথে নয়া ইতিহাস
-
বন্ধুর বোনের সঙ্গে লুকিয়ে প্রেম করছেন ইয়ামাল? এক্সে ভাইরাল ভিডিওতে ফাঁস করলেন প্রেমিকা!
-
‘সত্য যেন এক নগ্ন শরীর’, বিচ্ছেদচর্চার মাঝে রণজয়ের নিশানায় শ্যামৌপ্তি? চর্চা তুঙ্গে
-
অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় স্বস্তি পেল না কালীঘাট তৃণমূল, আসল-নকল দ্বন্দ্বের মাঝে হাই কোর্টের রায়ই বহাল সুপ্রিম কোর্টে
-
সোনু নিগমের মতোই বারবার ফিরে আসছে আঙুলের সমস্যা? নেপথ্যে সন্ধির অসুখ!