সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রবিবার এক জনসভায় বিজেপি (BJP) নেত্রীকে ‘আইটেম’ সম্বোধন করেন কংগ্রেস (Congress) নেতা কমল নাথ। তাঁর এহেন শব্দচয়ন নিয়ে তুমুল আপত্তি জানিয়ে নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বিজেপি। এরই মধ্যে মধ্যপ্রদেশের (Madhya Pradesh) বিজেপি নেতা বিসাহুলাল সিং কংগ্রেস নেতা বিশ্বনাথ সিং কুঞ্জমের স্ত্রীকে ‘রক্ষিতা’ বলে সম্বোধন করে অস্বস্তিতে ফেললেন গেরুয়া শিবিরকে। সোমবার ওই বিজেপি নেতা কংগ্রেস নেতার দ্বিতীয় স্ত্রীকে ওই সম্বোধন করেন। এক ভিডিওয় তাঁকে একথা বলতে শোনা গিয়েছে। ভিডিওটি ইতিমধ্যেই ভাইরাল হয়েছে।
সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা যাচ্ছে, ওই ভিডিওতে বিজেপি নেতাকে বলতে শোনা গিয়েছে, ‘‘বিশ্বনাথ সিং নিজের প্রথম স্ত্রীর সম্পর্কে তথ্য গোপন করছেন কেন? মনোনয়নপত্রে নিজের রক্ষিতার নাম রেখেছেন। কিন্তু প্রথম স্ত্রীকে নিয়ে কোনও তথ্যই দেননি।’’
[আরও পড়ুন : কৃষি আইন নিয়ে বিক্ষোভ, অথচ নিজের রাজ্যেই বঞ্চিত কৃষকরা! কংগ্রেসকেই আক্রমণ সিধুর]
এই মন্তব্যের পরে কংগ্রেস নেতা বিশ্বনাথ সিং মানহানির মামলা করার হুমকি দিয়েছেন বিসাহুলালকে। তিনি জানিয়েছেন, ‘‘আমি পনেরো বছর আগে বিয়ে করেছি। এবং আমাদের একটি চোদ্দো বছরের মেয়েও আছে। আমি ওঁর বিরুদ্ধে মানহানির মামলা করব। এর থেকে বিজেপি নেতাদের চরিত্রটা বোঝা যায়। একদিকে তাঁরা মৌন অনশনের পথে হাঁটছেন অন্যদিকে মহিলাদের অসম্মান করছেন।’’
প্রসঙ্গত, রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান কমল নাথের মন্তব্যের প্রতিবাদে সোমবার ভোপালে দু’ঘণ্টার জন্য মৌন অনশন পালন করেন। সেই প্রসঙ্গই উঠে আসে কংগ্রেস নেতার বক্তব্যে। এদিকে নির্বাচন কমিশন রাজ্যের মুখ্য নির্বাচন আধিকারিককে কমল নাথের মন্তব্য সম্পর্কে বিস্তারিত রিপোর্ট জমা দিতে বলেছে।
[আরও পড়ুন : ‘নেহরু তো ১৫ মিনিটেই বাই বাই অসম বলে দিয়েছিলেন’, চিন ইস্যুতে রাহুলকে পালটা শাহর]
সোমবার কংগ্রেসের অন্তবর্তী সভাপতি সোনিয়া গান্ধীকে লেখা এক চিঠিতে মুখ্যমন্ত্রী শিবরাজ দাবি করেন, দলের সমস্ত পদ থেকে কমল নাথকে সরিয়ে দিক কংগ্রেস। পাশাপাশি ওই মন্তব্যের তীব্র নিন্দা করুক কংগ্রেস। উত্তরে কমল নাথ শিবরাজকে লেখা এক চিঠিতে দাবি করেছেন, তিনি কোনও অসম্মানসূচক শব্দ প্রয়োগ করেননি। প্রসঙ্গত, আগামী ৩ নভেম্বর থেকে শুরু হচ্ছে মধ্যপ্রদেশের উপ নির্বাচন।
সর্বশেষ খবর
-
‘বাবা চাইতেন না রাজনীতি করি, তবে ভবিষ্যতে…’, আশিস বন্দ্যোপাধ্যায়ের মৃত্যুতে কী ইঙ্গিত ছেলের?
-
যশস্বীর রান আউটের জন্য দায়ী রাহুল! কী বলছেন প্রাক্তন ক্রিকেটাররা?
-
দাউদাউ আগুনে পুড়ছে মস্কো! আকাশে কালো ধোঁয়ার কুণ্ডলী, ইউক্রেনের ভয়ংকর ড্রোন হামলার ভিডিও প্রকাশ্যে
-
দেবদত্ত-জুরেলের ব্যাটে শ্রীলঙ্কায় রানের পাহাড়ে ভারত, বৃষ্টির ঝুঁকিতেও কেন ডিক্লেয়ার নয় গম্ভীরদের?
-
অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষীর ফ্ল্যাটে আরব-পাকিস্তানের মুদ্রা! আন্তর্জাতিক যোগ? তদন্তে পুলিশ