অর্ণব আইচ: অবশেষে খোঁজ মিলল বায়ুসেনার নিখোঁজ বিমান এএন-৩২ এর৷ সূত্রের খবর, অরুণাচল প্রদেশের লিপো এলাকায় নিখোঁজ আন্তনভ বিমানের ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে উদ্ধারকারী দলের৷ মঙ্গলবার সকালে আকাশ পথে বিমানটির খোঁজ চালানোর সময়, বিমানটির ধ্বংসাবশেষ নজরে আসে বায়ুসেনার Mi-১৭ হেলিকপ্টারে৷
[ আরও পড়ুন: বিফলে গেল সব চেষ্টা, মৃত্যু হল ১৫০ ফুট কুয়োর নিচ থেকে উদ্ধার শিশুর ]
সূত্রের খবর, অরুণাচলের লিপো এলাকা থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে বিমানটির ধ্বংসাবশেষের খোঁজ মিলেছে৷ এবং নদী ও জঙ্গলে ঘেরা ওই এলাকায় ইতিমধ্যে পৌঁছে গিয়েছে উদ্ধারকারী দলের সদস্যরা৷ বিমানে যে ১৩ জন যাত্রী ছিলেন, তাঁদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি৷ আদৌ তাঁরা বেঁচে আছেন কিনা তা নিয়ে তৈরি হয়েছে ধন্দ৷

[ আরও পড়ুন: উত্তরপ্রদেশ পুলিশের ‘রোষে পড়ে’ গ্রেপ্তার সাংবাদিককে মুক্তির নির্দেশ সুপ্রিম কোর্টের ]
গত ৩ জুন দুপুর ১টা নাগাদ অসমের জোরহাট থেকে অরুণাচল প্রদেশের মেচুকা ভ্যালির অ্যাডভান্স ল্যান্ডিং গ্রাউন্ডের দিকে যাওয়ার সময় হঠাৎই নিখোঁজ হয়ে যায় ভারতীয় বায়ুসেনার এএন-৩২ পণ্যবাহী বিমানটি৷ তখন বিমানটিতে সওয়ার ছিলেন আটজন কর্মী ও পাঁচজন যাত্রী-সহ মোট ১৩ জন৷ জানা গিয়েছে, উড়ানের কিছুক্ষণের মধ্যেই কন্ট্রোল রুমের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আন্তনভ বিমানটির৷ এবং তারপর থেকে এখনও পর্যন্ত বিমানটির কোনও খোঁজ পাওয়া যায়নি৷ বিমানটির খোঁজে কোমর বেঁধে নামে সেনা৷ বায়ুসেনার যুদ্ধবিমান সুখোই-৩০ ও সি-১৩৯ হারকিউলিসকে মোতায়েন করা হয়৷ এরপর তাদের সঙ্গে যোগ দেয় ভারতীয় সেনা৷ কিন্তু তারপরেও খোঁজ না পাওয়ায়৷ নৌসেনাকেও খোঁজার কাজে নামানো হয়৷ কাজ শুরু করে ভারতীয় মহাকাশ গবেষণা কেন্দ্র ইসরো৷
Parts of aircraft believed to be that of IAF AN-32 that went missing after taking off from Jorhat airways on June 3 has been found north of Lipo in Arunachal Pradesh. Details being verified. AN-32 with 13 ppl onboard last contacted ground sources from Arunachal Pradesh on Jun 3 pic.twitter.com/5125Ljhhbh
— ANI (@ANI) June 11, 2019
Indian Air Force: Efforts are now continuing to establish the status of occupants & establish survivors. Further details will be communicated as the recovery actions progress https://t.co/Fx6cmabJvi
— ANI (@ANI) June 11, 2019
সর্বশেষ খবর
-
সার্কিট হাউসে মহুয়াকে ঘর ছাড়তে ‘চাপ’, বাইরে ‘গো ব্যাক’ স্লোগান! উত্তেজনা কৃষ্ণনগরে
-
স্বাধীনতা দিবসে রাষ্ট্রপতির আমন্ত্রণপত্রে ছত্তিশগড়-মধ্যপ্রদেশের কারুকাজ, মাওবাদীমুক্ত রাজ্যের শিল্পচর্চায় জোর
-
স্বাধীনতা দিবসের রাতে ৭টি গাড়িতে মাংস পাচার! পুলিশি অভিযানে খড়্গপুরে গ্রেপ্তার ১৮
-
এই প্রথম! স্বাধীনতা দিবসে রেড রোডের নিরাপত্তায় পুলিশের সঙ্গী কেন্দ্রীয় বাহিনী
-
টুলুর কারবারের সঙ্গে যোগ? বীরভূমের ভূমি দপ্তরের হেড ক্লার্কের বাড়িতে পুলিশি হানা