Andhra Pradesh

ঘুমের মধ্যেই মৃত্যু একই পরিবারের চার সদস্যের, অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:১৪

options
link
ঘুমের মধ্যেই মৃত্যু একই পরিবারের চার সদস্যের, অন্ধ্রপ্রদেশে চাঞ্চল্য
অন্ধ্রে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। প্রতীকী ছবি।

ঘুমন্ত অবস্থাতেই মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শনিবার রাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের অন্নময় জেলার পুঙ্গানুরে। মনে করা হচ্ছে, বিষাক্ত গ্যাস ওই চার জনের শরীরে প্রবেশ করার কারণেই তাঁদের মৃত্যু হয়েছে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে খবর, শনিবার মুরলি নামে পরিবারের এক সদস্যের মোটরবাইক খারাপ হয়ে যায়। সেটি দোকানে নিয়ে গেলে মেকানিক তাঁকে জানান, বাইকের ইঞ্জিনে সমস্যা হয়েছে। মেরামতির পর তিনি মুরলিকে সারা রাত বাইকের ইঞ্জিন চালু রাখার পরামর্শ দিয়েছিলেন। সেই মতো মুরলি বাইকটিকে রাতে ঘরে রাখেন। ওই ঘরেই শুয়ে ছিলেন মুরলির বাবা রামচন্দ্রাইয়া এবং তিন সন্তান। ঘরের জানলা-দরজা বন্ধ ছিল। অন্যদিকে, মুরলি এবং তাঁর স্ত্রী শুয়ে ছিলেন ছাদে। সকালে উঠে মুরলি এবং তাঁর স্ত্রী দেখেন ঘরে অচৈতন্য অবস্থা পড়ে রয়েছেন চারজন। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

Advertisement

গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে এলাকায়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। দেহগুলিকে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ স্পষ্ট হবে। তবে প্রাথমিকভাবে জানা যাচ্ছে, বাইকের ইঞ্জিন চালু থাকায় সেখান থেকে নির্গত বিষাক্ত কার্বন মনোক্সাইড গ্যাসের কারণেই তাঁদের মৃত্যু হয়েছে।

Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.