Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ১৭ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ৪ সেপ্টেম্বর ২০২৬
Assembly Election 2026 Dates

ঘোষিত অসম-কেরল-তামিলনাড়ুর ভোট নির্ঘণ্ট, কত দফায় নির্বাচন হিমন্তের রাজ্যে?

পশ্চিমবঙ্গের পাশাপাশি ভোটবাদ্যি বেজে গেল আরও তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে। তিন রাজ্যের প্রত্যেকটিতেই এক দফায় ভোট সম্পন্ন হবে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:৫০

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৫, ২০২৬, ১৮:৫০

options
link
ঘোষিত অসম-কেরল-তামিলনাড়ুর ভোট নির্ঘণ্ট, কত দফায় নির্বাচন হিমন্তের রাজ্যে? zoom
প্রতীকী ছবি।
Advertisement

পশ্চিমবঙ্গের পাশাপাশি বিধানসভার ভোটবাদ্যি (Assembly Election 2026 Dates) বেজে গেল আরও তিন রাজ্য এবং এক কেন্দ্রশাসিত অঞ্চলে। তিন রাজ্যের প্রত্যেকটিতেই এক দফায় ভোট সম্পন্ন হবে। অসম, তামিলনাড়ু এবং কেরলে নির্বাচন হবে এক দফায়। পুদুচেরিতেও এক দফায় নির্বাচন হবে বলে জানিয়ে দিল নির্বাচন কমিশন। তবে পশ্চিমবঙ্গে দুই দফায় ভোটগ্রহণ হবে। সব রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ফলপ্রকাশ হবে একই দিনে। আগামী ৪ মে ভোট গণনা হবে।

রবিবার সাংবাদিক বৈঠক করে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানিয়েছেন, চার রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চল মিলিয়ে এবারের বিধানসভা ভোটে মোট ১৭ কোটি ৪০ লক্ষ ভোটার। সব মিলিয়ে ৮২৪টি বিধানসভা কেন্দ্রে ভোট হবে। সবচেয়ে আগে ভোট হবে অসম এবং কেরলে। বিজেপিশাসিত রাজ্যটিতে ভোট হবে ৯ এপ্রিল। ১২৬টি আসনে একটি দফাতেই ভোটগ্রহণ হবে। কেরলেও এক দফাতেই নির্বাচন হবে আগামী ৯ এপ্রিল। ১৪০টি আসনে ভোট হবে ওই রাজ্যে। কেন্দ্রশাসিত পুদুচেরির ৩০টি আসনেও ওই দিনেই নির্বাচন রয়েছে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গে ভোট হবে ২৩ এপ্রিল। তামিলনাড়ুর ২৩৪টি আসনে এক দফায় ভোট হবে ওই দিনে। তবে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচন হবে দুই দফা। প্রথম দফা অর্থাৎ ২৩ এপ্রিল ভোট হবে ১৫২টি আসনে। গোটা উত্তরবঙ্গের পাশাপাশি মুর্শিদাবাদ, দুই বর্ধমান এবং বীরভূমে ভোট হবে প্রথম দফায়। বাংলায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ হবে ২৯ এপ্রিল। দক্ষিণবঙ্গের বাকি থাকা ১৪২ আসনে ভোট হবে ওইদিন। উল্লেখ্য, ২০২১ সালে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছিল আট দফায়।

পাঁচ রাজ্যে বিধানসভা ভোটের পাশাপাশি বেশ কয়েকটি রাজ্যে রয়েছে উপনির্বাচন। রবিবার সাংবাদিক বৈঠকে কমিশন জানিয়েছে, গুজরাট, গোয়া, ত্রিপুরা, নাগাল্যান্ডের একটি করে আসনে এবং কর্নাটক ও মহারাষ্ট্রের দু’টি আসনে উপনির্বাচন রয়েছে। গোয়া, কর্নাটক, নাগাল্যান্ড এবং ত্রিপুরায় উপনির্বাচন হবে ৯ এপ্রিল। গুজরাট এবং মহারাষ্ট্রে উপনির্বাচন হবে ২৩ এপ্রিল। আট আসনেরই ভোটগণনা হবে ৪ মে।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.