সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রয়াত প্রাক্তন লোকসভা স্পিকার সোমনাথ চট্টোপাধ্যায়ের ছোট মেয়ে অনুরাধা ভট্টাচার্য।
[তাড়িয়ে দিয়েছে সন্তানরা, স্থানীয় যুবকদের হাত ধরেই বাঁচার পথ পেলেন বৃদ্ধ]
সোমবার বিকেলে দিল্লির ম্যাক্স সুপার স্পেশ্যালিটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বলেই জানান প্রাক্তন স্পিকার। গত চার-পাঁচ বছর ধরে ক্যানসারে ভুগছিলেন তিনি। রবিবার অসুস্থ হয়ে হাসপাতালে ভরতি হন। এর আগেও চিকিৎসার জন্য এখানে ভরতি করা হয়েছিল তাঁকে।
উল্লেখ্য, দিন কয়েক আগেই চিকিৎসায় গাফিলতির অভিযোগে এই বেসরকারি হাসপাতালের লাইসেন্স বাতিল করা হয়েছিল। গত ৩০ নভেম্বর জীবিত থাকা অবস্থাতেই সদ্যোজাতকে মৃত ঘোষণা করার অভিযোগ উঠে ওই হাসপাতালের চিকিৎসকদের বিরুদ্ধে। মর্মান্তিক এই ঘটনাটি ঘটনায় উত্তাল হয়ে উঠেছিল রাজধানী। তারপরই হাসপাতাল ও ওই চিকিৎসকের লাইসেন্স বাতিল করে দেওয়া হয়। সেই হাসপাতালেই প্রাণ হারালেন অনুরাধা।
[মায়ের ব্যাটন হাতে নিয়ে কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী]
মেয়েকে হারিয়ে শোকাহত বাবা সোমনাথ চট্টোপাধ্যায়। টেলিফোনে তাঁকে ধরা হলে কান্নায় ভেঙে পড়েন তিনি। বলছেন, এতবড় শোক যেন সহ্য করতে পারছি না।
সর্বশেষ খবর
-
‘পুজোয় প্রেম হয়নি তবে প্রেমের পর পুজোগুলো স্পেশাল হয়েছে’, খোলামেলা আড্ডায় মানসী
-
অনলাইন সাট্টায় খোয়া যাচ্ছে কষ্টের রোজগার! বাস্তবের ‘মটকা কিং’দের সন্ধানে লালবাজার
-
সময় নেই রেওয়াজের, মন্ত্রিত্বের ব্যস্ততা সামলেই পুজোর গানে মন্ত্রী সুমনা সরকার
-
‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র অর্থ কী? SIR মামলায় কমিশনের জবাব তলব সুপ্রিম কোর্টের
-
সাবান-শ্যাম্পু-টুথপেস্ট নিরামিষ না আমিষ? এবার তাও জানা যাবে, সোমেই লাগু কেন্দ্রের নয়া নিয়ম