‘মহার্ঘ’ টমেটো বাঁচাতে এবার নিয়োগ করা হল নিরাপত্তারক্ষী!

কিন্তু কেন?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: জুলাই ২২, ২০১৭, ১৩:৩৬

options
link
‘মহার্ঘ’ টমেটো বাঁচাতে এবার নিয়োগ করা হল নিরাপত্তারক্ষী!

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: নানা কারণে গোটা দেশে ফসলের উৎপাদন খারাপ হয়েছে। আর তাই প্রতিদিন বাড়ছে শাকসবজি, ফলমূলের দাম। এর মধ্যে রয়েছে টমেটোর দামও। কয়েকমাস আগেও যে টমেটোর দাম ছিল কিলো প্রতি ৩০ থেকে ৪০ টাকা, সেখানে এখন এক কিলোর দাম ১০০ টাকা। আর এই দাম বাড়ার কারণেই চুরি হচ্ছে টমেটো। আর সেকারণেই টমেটো পাহারা দেওয়ার জন্য প্রয়োজন পড়ছে নিরাপত্তারক্ষীর। হ্যাঁ, শুনতে অবাক লাগলেও মধ্যপ্রদেশের ইন্দোরে টমেটো চুরি রুখতে এরকমই ব্যবস্থা করা হয়েছে।

Advertisement

[ধর্মান্তরিত না হলে কেটে ফেলা হবে হাত-পা, হিন্দু লেখককে ফতোয়া মৌলবাদীদের]

বিগত কয়েকদিনে বাজারে টমেটোর দাম হু হু করেই বেড়েছে। এর মধ্যেই বাজার থেকে টমেটো চুরির ঘটনাও ঘটেছে। যেমন- কয়েকদিন আগেই মুম্বইয়ের একটি বাজার থেকে প্রায় ৩০০ কেজি টমেটো চুরি গিয়েছে। এরপর থেকে সবাই সাবধানতা অবলম্বন করতে শুরু করেছেন। তারই রেশ এসে পড়েছে ইন্দোরেও। সেখানকার ব্যবসায়ীরা টমেটো যাতে চুরি না হয়, সেজন্য পাহারাদার নিয়োগের দাবি জানান। এরপরই বন্দুকধারী নিরাপত্তারক্ষীদের টমেটো পাহারায় নিয়োজিত করা হয়।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

[প্রধানমন্ত্রীকে স্যানিটারি ন্যাপকিন পাঠানোর চেষ্টা, গ্রেপ্তার একাধিক]

ইন্দোরের পাইকারী বাজারের এক ব্যবসায়ী জানান, উৎপাদন খুবই কম হওয়ায় বর্তমানে টমেটোর দাম আকাশছোঁয়া। মুম্বইয়ের বাজার থেকে ৩০০ কেজি টমেটো চুরির ঘটনার পর থেকেই তাই তাঁরা সতর্ক হয়ে গিয়েছেন। আর সেকারণেই নিরাপত্তারক্ষীর ব্যবস্থা করা হয়েছে। তিনি আরও জানিয়েছেন, দু-তিন মাস আগেও ৬ থেকে ৭ হাজার ক্যারেট টমেটো আসত। কিন্তু এখন আসছে কেবল ১২০০ ক্যারেট। আর সেকারণেই বেড়ে চলেছে টমেটোর দাম।

Advertisement

[ফের সীমান্তে গুলিবর্ষণ পাক সেনার, শহিদ এক জওয়ান]

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.