সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আগামী ২ জুন ফের জেলে ফিরে যাওয়ার কথা অরবিন্দ কেজরিওয়ালের। তাঁর অন্তবর্তী জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেছিলেন দিল্লির মুখ্যমন্ত্রী। কিন্তু শীর্ষ আদালতের তরফে জানিয়ে দেওয়া হল এই আবেদনের শুনানিই হবে না। তবে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রারের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, জামিনের জন্য নিম্ন আদালতে জামিনের আবেদন করতে পারবেন আপ সুপ্রিমো।
প্রসঙ্গত, কেজরিওয়াল (Arvind Kejriwal) শারীরিক অবস্থার কথা জানিয়ে আদালতের কাছে আর্জি জানিয়েছিলেন, তাঁর জামিনের মেয়াদ বৃদ্ধি সংক্রান্ত দ্রুত শুনানির জন্য। জানানো হয়েছিল, কেজরির শারীরিক জটিলতা বাড়ছে। বড় ঝুঁকি রয়েছে। এই পরিস্থিতিতে বন্দিত্ব অবস্থায় গুরুতর শারীরিক ক্ষতি হওয়া থেকে বাঁচতে তাঁর বিস্তৃত মেডিক্যাল পরীক্ষা হওয়া প্রয়োজন। কেজরির আইনজীবী অভিষেক মনু সিংভি পিটিশনে জানিয়েছেন, জামিনে মুক্তি পাওয়ার পর আপ নেতা জনসমক্ষে দৃশ্যমানই রয়েছেন। ফলে সুপ্রিম কোর্টের (Supreme Court) বেঁধে দেওয়া শর্ত উল্লঙ্ঘনের কোনও প্রশ্ন নেই।
[আরও পড়ুন: ‘মন নিয়ে খেলে মন ভেঙেছে’, সুইসাইড নোটে আক্ষেপ যুবতীর, গ্রেপ্তার বিবাহিত প্রেমিক]
উল্লেখ্য, গত ২১ মার্চ আবগারি মামলায় দুর্নীতির অভিযোগে কেজরিওয়ালকে নিজেদের হেফাজতে নিয়েছিল ইডি (ED)। সপ্তাহদুয়েক পরে তাঁকে পাঠানো হয় তিহাড় জেলে। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। ইডির গ্রেপ্তারির বিরোধিতা করে শীর্ষ আদালতে মামলা করেন দিল্লির মুখ্যমন্ত্রী। তাঁর আইনজীবীদের দাবি ছিল, নির্বাচনী প্রচার থেকে কেজরিকে আটকাতেই ইচ্ছাকৃতভাবে জেলে পাঠানো হয়েছে। এর পরই গত ১০ মে কেজরিকে ২১ দিনের অন্তর্বর্তী জামিন দেয় সুপ্রিম কোর্ট। অর্থাৎ ১ জুন নির্বাচনের ফল বেরনোর দিন অবধি অন্তর্বর্তী জামিন দেয় শীর্ষ আদালত। সেই হিসেবে ২ জুন আত্মসমর্পণ করার কথা কেজরির। ফিরে যাওয়ার কথা তিহাড়ে। এহেন পরিস্থিতিতে জামিনের মেয়াদ বৃদ্ধির আবেদনের শুনানি শুনতেই রাজি হল না সুপ্রিম কোর্ট (Supreme Court)। এখন দেখার, তিনি নিম্ন আদালতে আবেদন করেন কিনা।
[আরও পড়ুন: মাঝ আকাশে বিমান, সম্পূর্ণ নগ্ন হয়ে দৌড়তে শুরু করলেন যাত্রী! তার পর?]
সর্বশেষ খবর
-
ব্লাড ব্যাঙ্ক থেকে রক্ত বিক্রি! এক সপ্তাহে তদন্ত শেষের নির্দেশ হাই কোর্টের
-
শোভনের হাতে পায়েস মুখ, সোহিনীর সাধভক্ষণে কী ছিল মেনুতে?
-
অন্নপূর্ণার আবেদন ‘আন্ডার প্রসেস’, বাতিল হবে না তো? জেনে নিন এই সময়ে কী করণীয়
-
যাত্রী স্বাচ্ছন্দ্যই মূল, ঢেলে সাজানো হচ্ছে শিয়ালদহ-বহরমপুর ডিভিশন
-
সোশাল মিডিয়ার ‘পরীক্ষা’য় কেন্দ্রীয় মন্ত্রীদের রিপোর্ট কার্ড, ‘ফ্রেন্ডস’ ভিডিও ডিলিটেও ফার্স্ট বয় মোদি!