জানেন, প্রথম দিন নিজের মন্ত্রকে গিয়ে কী করলেন কেন্দ্রের এই নয়া মন্ত্রী?

মন্ত্রীমশাইয়ের কাণ্ড-কারখানা দেখে হতবাক স্বাস্থ্য মন্ত্রকের কর্মীরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ২৯, ২০১৯, ১৫:১৩

options
link
জানেন, প্রথম দিন নিজের মন্ত্রকে গিয়ে কী করলেন কেন্দ্রের এই নয়া মন্ত্রী?

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক:  দিল্লির দরবারে মন্ত্রীবদল। মোদির ক্যাবিনেটে এলেন একঝাঁক নতুন মুখ। নিজের নিজের মন্ত্রকের গিয়ে দায়িত্বও বুঝে নিলেন নতুন মন্ত্রীরা। কিন্তু, অভিনব ঘটনা ঘটল কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে। এই মন্ত্রকের নতুন রাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিজেপির ব্রাহ্মণ নেতা অশ্বিনী কুমার চৌবে। ব্রাহ্মণ বলে কথা!  শুভদিনে একটু পুজোপাঠ না করলে কী চলে! রীতিমতো পুরোহিতকে দিয়ে মন্ত্রপাঠ করিয়ে, গঙ্গাজল ছিটিয়ে দিল্লির নির্মাণ ভবনে ঢুকলেন তিনি।

Advertisement

minister 2

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

কারও কারও মতে ইশ্বরের কৃপা ছাড়া নাকি কিছুই হয় না। আর এই সারসত্যটি নিজের জীবন দিয়ে উপলব্ধি করেছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের নয়া রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবে। তাঁর পরিজনরা জানিয়েছেন, ২০১৩ সালে উত্তরাখণ্ডে হড়পা বান ও ধসের সময়ে কেদারনাথ মন্দিরে আটকে পড়েছিলেন অশ্বিনী চৌবে। পরিবারের তিনজন সদস্য মারা গেলেও, আশ্চর্যজনকভাবে রক্ষা পেয়ে যান তিনি। এরপর থেকে ইশ্বরভক্তি কয়েকগুন বেড়ে যায় মন্ত্রীমশাইয়ের। পুজোপাঠ না করে কোনও শুভকাজে হাত দেন না তিনি।

Advertisement

minister 3

মঙ্গলবার কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের রাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব গ্রহণের দিনও অন্যথা হল না। এদিন দিল্লির নির্মাণ ভবনে হাজির ছিলেন চারজন পুরোহিত। রীতিমতো সনাতনী হিন্দি রীতি মেনে শাঁখ বাজিয়ে চলল পুজোপাঠ। পুজোর পর  নতুন মন্ত্রীর দফতরে শান্তির জলও দেওয়া হল।  নানা ভঙ্গিমায় প্রণাম সেরে নিজের চেয়ারে বসেন মন্ত্রীমশাই।

minister 4

স্বাস্থ্যমন্ত্রকের নয়া রাষ্ট্রমন্ত্রী অশ্বিনী কুমার চৌবের এই কাণ্ড-কারখানা দেখে হতবাক মন্ত্রকের পুরানো কর্মীরা। অনেকেই বলছেন, দীর্ঘ কর্মজীবনে অনেকেই মন্ত্রী হতে দেখেছেন তাঁরা। কিন্তু, মন্ত্রকে  প্রথম দিন এসে কোনও মন্ত্রী পুজোপাঠ করাচ্ছেন, এমনটা আগে কখনও হয়নি।

minister 5

[মোদির টিমে যোগদান ৯ মন্ত্রীর, পদোন্নতি হল কার কার?

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.