Swatantra Bhardwaj

‘হিন্দু বীর’ স্বতন্ত্রর গ্রেপ্তারির পরই ‘ককরোচ’ কর্মীর বাড়িতে! পুলিশের দ্বারস্থ নিশু

সিজেপি সমর্থক, নিশুর অভিযোগ, স্বতন্ত্র ভরদ্বাজ জেলে যাওয়ার পরই তাঁর ক্ষুব্ধ সমর্থকরা নিশুর বাড়ির সামনে এসে গালিগালাজ করে, রাজনৈতিক স্লোগান এবং প্রাণনাশের হুমকি দেয়। এরপরই শনিবার রাতে বাড়িতে পাথর-ইঁট ছোঁড়ার ঘটনাটি ঘটে।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৭, ২০২৬, ২১:৩০

options
link
‘হিন্দু বীর’ স্বতন্ত্রর গ্রেপ্তারির পরই ‘ককরোচ’ কর্মীর বাড়িতে! পুলিশের দ্বারস্থ নিশু
স্বতন্ত্র ভারদ্বাজ। ছবি: সোশাল মিডিয়া।

যন্তর মন্তরে আন্দোলনে অংশ নেওয়া ককরোচ জনতা পার্টির (সিজেপি) সদস্য, নিশু আজাদের বাবার উপর হামলার অভিযোগ ছিল আগেই। এর পর অভিযুক্ত স্বতন্ত্র ভরদ্বাজ নিজেই একটি পডকাস্টে সেই হামলার কথা স্বীকার করেন। স্বঘোষিত সেই গোরক্ষককে পুলিশ গ্রেপ্তারও করে। কিন্তু নিশুর দাবি, সেই গ্রেপ্তারির মাত্র কয়েক ঘণ্টা পরই, তাঁর উত্তরপ্রদেশের গাজিয়াবাদের শালিমার গার্ডেন এলাকার বাড়িতে অজ্ঞাতপরিচয় কিছু মানুষ ইট এবং পাথর ছুঁড়েছে।

Advertisement

এক্স হ্যান্ডেলে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও পোস্ট করেছেন নিশু (যদিও ভিডিওর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। সেখানে অজ্ঞাতপরিচয় হামলাকারীদের ‘দুষ্কৃতী’ বলে অভিহিত করেছেন। নিশু জানিয়েছেন, ইতিমধ্যেই নিজের এবং পরিবারের নিরাপত্তা চেয়ে তিনি দিল্লি এবং গাজিয়াবাদ পুলিশের দ্বারস্থ হয়েছেন। তিনি প্রশ্ন তোলেন, হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পুলিশ কেন এত দেরি করছে? তাঁর দাবি, এই গোটা বিতর্কের আগেও পুলিশি গাফিলতি সামনে এসেছে। বিশেষ করে স্বতন্ত্রকে গ্রেপ্তারির ক্ষেত্রে। তাঁর দাবি, রাহুল গান্ধী হস্তক্ষেপ না করলে, বিষয়টি নিয়ে না সরব হলে স্বতন্ত্রকে গ্রেপ্তারির ক্ষেত্রেও পুলিশ তৎপর হত না।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

তাৎপর্যপূর্ণভাবে, সিজেপি সমর্থক, নিশুর অভিযোগ, স্বতন্ত্র ভরদ্বাজ জেলে যাওয়ার পরই তাঁর ক্ষুব্ধ সমর্থকরা নিশুর বাড়ির সামনে এসে গালিগালাজ করে, রাজনৈতিক স্লোগান এবং প্রাণনাশের হুমকি দেয়। এরপরই শনিবার রাতে বাড়িতে পাথর-ইঁট ছোঁড়ার ঘটনাটি ঘটে। পাথরের আঘাতে নিশুর বাড়ির জানলার কাঁচ ভেঙে যায়। নিশুর দাবি, এই ঘটনার পর থেকেই তিনি ও তাঁর পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁর সাফ কথা, যদি তাঁর বা তাঁর পরিবারের কারও কোনও ক্ষতি হয়, তাহলে স্বতন্ত্র এবং তাঁর দলবলই দায়ী থাকবেন। প্রসঙ্গত, নিশুর বাবার উপর হামলার কথা স্বীকার করে এক পডকাস্টে স্বতন্ত্র ভরদ্বাজ জানিয়েছিলেন, এর পরও তাঁর কিছুই হয়নি। দিব্যি ঘুরে বেড়াচ্ছেন। সেই ভিডিও সামনে আসতেই চাঞ্চল্য ছড়ায়। সিজেপি-র নেতারা স্বতন্ত্রকে দ্রুত গ্রেপ্তারের দাবি তোলেন।

Advertisement
দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.