যুদ্ধের জেরে হেঁশেলে টান! রান্নার গ্যাসের আকালে প্রথমবার বন্ধ রামনগরী অযোধ্যার ‘রাম রসোই’ বা ‘রামের হেঁশেল’। যেখানে বছরের পর বছর ধরে বিনামূল্যে খেয়ে আসছেন রাম ভক্তরা। স্বাধীনতার পর প্রথমবার এই হেঁশেল বন্ধ হয়ে যাওয়ায় উত্তরপ্রদেশে বিজেপি সরকারের বিরুদ্ধে খড়গহস্ত হল বিরোধী দল সমাজবাদী পার্টি। পর্যাপ্ত রান্নার গ্যাসের যোগান ও রামের হেঁশেল ফের চালু করার দাবিতে ধরনায় বসার হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
আরও পড়ুন:
দীর্ঘ বছর ধরে চলতে থাকা এই হেঁশেলের বাইরে সম্প্রতি এক নোটিস দেখা যায়, যেখানে লেখা, ‘আমেরিকা, ইজরায়েল ও ইরানের মধ্যে চলমান যুদ্ধের জেরে দেশে রান্নার গ্যাসের সংকট চরম আকার নিয়েছে। এই অবস্থায় জরুরি পরিস্থিতিতে হেঁশেল বন্ধ করা হল।’ বলার অপেক্ষা রাখে না এই হেঁশেল বন্ধ হয়ে যাওয়া রামমন্দির দর্শনে আসা ভক্তদের জন্য বিরাট ধাক্কা। কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে সিলিন্ডারের অভাবে রান্নার করার উপায় নেই। যার জেরে বাধ্য হয়েই হেঁশেল বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অখিলেশ যাদব বলেন, “বিজেপির নেতারা দাবি করছেন দেশে গ্যাসের সংকট নেই। তাহলে কেন সাধারণ মানুষ গ্যাস পাচ্ছেন না, কেন এই সমস্যার সুরাহা হচ্ছে না।”
এই ঘটনা সামনে আসতেই বিজেপি সরকারের বিরুদ্ধে তেড়েফুঁড়ে মাঠে নেমেছে উত্তরপ্রদেশের বিরোধী দল সপা। অযোধ্যার সাংসদ অবধেশ প্রসাদ বলেন, স্বাধীনতার পর প্রথমবার এই ঘটনা ঘটল। গোটা ঘটনাকে অত্যন্ত বিড়ম্বনাপূর্ণ আখ্যা দিয়ে তিনি বলেন, ‘যে রামের নামে বিজেপি রাজনীতি করে সে অযোধ্যাতে রাম রসোই বন্ধ হয়ে যাওয়া এঁদের ব্যর্থতার নজির।’ গোটা ঘটনায় সরকারি হস্তক্ষেপের দাবি জানিয়ে সাংসদ বলেন, ‘ওই রসোই যত দ্রুত সম্ভব ফের চালু করা হোক। কারণ ওখানে সাধারণ গরিব মানুষ ও ভক্তরা খাওয়া দাওয়া করেন।’ সরকার উপযুক্ত পদক্ষেপ না করলে ব্যাপক আন্দোলনেরও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। ১৫ মার্চ পর্যন্ত সময় দেওয়া হয়েছে। না হলে ধরনায় বসার হুমকি দিয়েছেন অবধেশ।
সমাজবাদী পার্টির সভাপতি অখিলেশ যাদবও এলপিজির ঘাটতি নিয়ে বিজেপির সমালোচনায় সরব হয়েছেন সপা প্রধান অখিলেশ যাদব। তিনি বলেন, “বিজেপির নেতারা দাবি করছেন দেশে গ্যাসের সংকট নেই। তাহলে কেন সাধারণ মানুষ গ্যাস পাচ্ছেন না, কেন এই সমস্যার সুরাহা হচ্ছে না।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দার্জিলিংয়ে জোরবাংলো ট্রাফিক পয়েন্টের কাছে ধসে উধাও অর্ধেক রাস্তা! বিপর্যস্ত জনজীবন
-
ডাক্তারিতে ভর্তি করানোর নামে প্রতারণা, ২৫ লক্ষ টাকা হাতাল কাউন্সিলিং সংস্থা!
-
সরকারি হাসপাতালে থ্রেট কালচারের মাথা! চিকিৎসক অভীক দে-র বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন
-
অতি ভারী বৃষ্টিতে ভাসল কলকাতা, উত্তর থেকে দক্ষিণের একাধিক রাস্তা জলমগ্ন!
-
ভয়াবহ ভূমিকম্পে কলম্বিয়ায় হাহাকার, তাসের ঘরের মতো ভাঙছে বাড়ি! মৃত অন্তত ১১১