Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২০ জ্যৈষ্ঠ ১৪৩৩
  • বৃহস্পতিবার
  • ৪ জুন ২০২৬
Supreme Court

বিচারবিভাগে যুগান্তকারী বদল! কবে কার মামলা কোন বেঞ্চে? সিদ্ধান্ত নেবে AI

যে সব সিদ্ধান্ত এতদিন নিতেন খোদ প্রধান বিচারপতি, সেগুলিই এবার কৃত্রিম মেধার ভরসায়। ব্যাপারটা কী?

Advertisement
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৪:১২

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: মার্চ ১৩, ২০২৬, ১৪:১২

options
link
বিচারবিভাগে যুগান্তকারী বদল! কবে কার মামলা কোন বেঞ্চে? সিদ্ধান্ত নেবে AI zoom
সুপ্রিম কোর্টও এবার এআই। ছবি AI দ্বারা নির্মিত।

দেশের বিচারবিভাগে যুগান্তকারী বদলের সিদ্ধান্ত প্রধান বিচারপতি সূর্যকান্তের। এবার থেকে শীর্ষ আদালতের মামলার তালিকা তৈরি এবং বিভিন্ন বিচারপতির বেঞ্চে মামলার বিন্যাস সংক্রান্ত যাবতীয় সিদ্ধান্ত নিতে ব্যবহার করা হবে কৃত্রিম বুদ্ধিমত্তা। প্রাথমিকভাবে সুপ্রিম কোর্টে (Supreme Court) পরীক্ষামূলকভাবে এই সিদ্ধান্ত কার্যকর হচ্ছে। এমনটাই দাবি আইনি খবর পরিবেশনকারী একটি প্রথম সারির সংবাদমাধ্যমের।

এমনিতে কোন বিচারপতির বেঞ্চে কোন মামলা উঠবে সেটা ঠিক করার দায়িত্ব পুরোপুরি প্রধান বিচারপতির। তিনিই ‘মাস্টার অফ রস্টার’। তবে কোন মামলা কবে উঠবে, কখন শুনানি হবে, বা শুনানিতে কত নম্বরে থাকবে, এই ব্যাপারটি নির্ধারণ করেন শীর্ষ আদালতের রেজিস্ট্রাররা। সম্প্রতি ওই পদ্ধতিতে বিস্তর ফাঁকফোঁকর এবং অনিয়ম লক্ষ্য করেছেন প্রধান বিচারপতি সূর্যকান্ত। এর আগে এই মামলা লিস্টিং, এবং বেঞ্চ বিন্যাস নিয়ে বিস্তর দুর্নীতির অভিযোগও উঠেছে।

Advertisement

সেই সব সমস্যার সমাধান এবং অভিযোগের নিষ্পত্তি করতে এবার মামলা লিস্টিং এবং বেঞ্চ বিন্যাসের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করার সিদ্ধান্ত নিয়েছেন প্রধান বিচারপতি সূর্য কান্ত। যা বিচারবিভাগে আমূল বদলের ইঙ্গিত। শীর্ষ আদালত সূত্রের খবর, মামলার বিন্যাস এবং ক্রমতালিকা তৈরির ক্ষেত্রে এতদিন একাধিক সমস্যা হচ্ছিল। এক তো, দীর্ঘদিন ধরে ‘অযোগ্য’ ব্যক্তিরা কাজে ঢিলেমি করছিলেন, দুই বহু পুরনো প্রযুক্তি ব্যবহার করার ফলে কাজকর্মে ফাঁকফোঁকর থেকে যাচ্ছিল। বেনিয়মের অভিযোগ উঠছিল। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করলে সেই সমস্যাগুলি মিটিয়ে কাজ আরও মসৃণভাবে সম্পন্ন করা যাবে বলে মনে করা হচ্ছে।

এর আগে একাধিক মামলায় এই লিস্টিং নিয়ে অভিযোগ তুলেছেন মামলাকারীরা। বেনিয়মের অভিযোগ উঠেছিল। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিয়েছেন সূর্য কান্ত। যদিও সরকারিভাবে এখনও এই সিদ্ধান্তের কথা সুপ্রিম কোর্টের তরফে জানানো হয়নি।

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Advertisement

Share this article on

The article link is copied.