ফের খারাপ আবহাওয়ার কবলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari) চপার। মঙ্গলবার কালিম্পং যাওয়ার পথে কুয়াশাচ্ছন্ন পরিবেশ থাকায় পাহাড়ি এলাকায় চপার অবতরণে সমস্যা হয়। বেশ কিছুক্ষণ আকাশে চক্কর কাটার পর তা ফিরে যায় শিলিগুড়িতে। সেখানে উত্তরকন্যায় আগের পরিকল্পনামতো প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। এখান থেকে কালিম্পঙের অনুষ্ঠানটিতে ভারচুয়ালি যোগ দিতে পারেন তিনি। এনিয়ে দ্বিতীয়বার প্রতিকূল আবহাওয়ার কারণে চপার অবতরণে সমস্যা হল।
দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, ‘‘মুখ্যমন্ত্রী আসবেন বলে এখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। আমরা সকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আজ এত কুয়াশা যে তাঁর চপার অবতরণ করানো সম্ভব হয়নি। শিলিগুড়ি ফিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ ভারচুয়ালি কালিম্পংবাসীর সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানের পরিকল্পনা যেমন ছিল, তেমনই আছে। শুধু তাঁর সশরীরে আসার কথা ছিল, তার বদলে ভারচুয়ালি আমাদের সঙ্গে থাকবেন।”
আরও পড়ুন:
মঙ্গলবার উত্তরবঙ্গে দুটি কর্মসূচি ছিল মুখ্যমন্ত্রীর। কালিম্পঙে একটি সরকারি অনুষ্ঠান, যার মাধ্যমে সরকারি পরিষেবা তুলে দেওয়ার কথা ছিল সাধারণ মানুষের হাতে। দুপুর ১২টা নাগাদ কালিম্পঙের ওই অনুষ্ঠান সেরে উত্তরকন্যায় ফেরার পর সেখানেই মূল প্রশাসনিক বৈঠক হওয়ার কথা। কিন্তু মুখ্যমন্ত্রীর এই কর্মসূচিতে বাদ সাধল প্রতিকূল আবহাওয়া। এমনিতেই চলতি সপ্তাহে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে ভারী বৃষ্টির আশঙ্কার কথা শুনিয়েছিল আবহাওয়া দপ্তর। সেইমতো সতর্কতা অবলম্বন করে কালিম্পঙে অনুষ্ঠানস্থলের কাছে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। কিন্তু এদিন বেশ কুয়াশা ছিল সেখানে। তাই বহুবার চেষ্টা করেও মুখ্যমন্ত্রীর চপার অবতরণ করানোর ঝুঁকি নেননি পাইলট। কালিম্পং থেকে ফের শিলিগুড়ির পথে রওনা হয় চপার।
এনিয়ে দার্জিলিঙের সাংসদ রাজু বিস্তা জানান, ‘‘মুখ্যমন্ত্রী আসবেন বলে এখানে অস্থায়ী হেলিপ্যাড তৈরি করা হয়েছিল। আমরা সকলে মুখ্যমন্ত্রীকে স্বাগত জানানোর জন্য প্রস্তুত ছিলাম। কিন্তু আজ এত কুয়াশা যে তাঁর চপার অবতরণ করানো সম্ভব হয়নি। শিলিগুড়ি ফিরে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে দুপুর দেড়টা নাগাদ ভারচুয়ালি কালিম্পংবাসীর সঙ্গে কথা বলবেন। অনুষ্ঠানের পরিকল্পনা যেমন ছিল, তেমনই আছে। শুধু তাঁর সশরীরে আসার কথা ছিল, তার বদলে ভারচুয়ালি আমাদের সঙ্গে থাকবেন।” জানা গিয়েছে, উত্তরকন্যায় প্রশাসনিক বৈঠকের আগে তিনি কালিম্পঙের অনুষ্ঠানে ভারচুয়ালি যোগ দেবেন।
মুখ্যমন্ত্রীর জেলা সফরে এনিয়ে দ্বিতীয়বার চপার বিভ্রাট দেখা দিল। মাস দুই আগে বাঁকুড়া যাওয়ার পথে দুর্যোগপূর্ণ আবহাওয়ার মুখে পড়ে শুভেন্দুর চপারকে কোলাঘাটে জরুরি অবতরণ করতে হয়েছিল। এবার উত্তরবঙ্গেও একই সমস্যা তৈরি হল।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
দেবীদুর্গার মণ্ডপসজ্জায় এবার বিদেশিনী, বাঙালি শিল্পীর হাত ধরে পুজোয় দেবেন কোন বার্তা?
-
বৃদ্ধের খাবারে ঘুমের ওষুধের কড়া ডোজ, আলমারি ‘সাফ’ করে গায়েব পরিচারিকা!
-
পরিবর্তনের দুর্গোৎসবে শুধু ‘বড়’ নয়, ‘ছোট’দের পুজোর উদ্বোধনেও মুখ্যমন্ত্রী, তৈরি হচ্ছে তালিকা
-
কলকাতায় বিশ্বকাপারদের হ্যাটট্রিক! ব্রাজিল-উরুগুয়ের পর ফের বিদেশি প্রতিপক্ষের বিরুদ্ধে খেলবে ভারত
-
কলকাতার বধূকে চাকরির লোভ দেখিয়ে বাংলাদেশে পাচার! অবশেষে সীমান্ত পেরিয়ে ফিরলেন মধুমিতা