Advertisement
Advertisement
Advertisement
Sangbad Pratidin
  • ২৪ ভাদ্র ১৪৩৩
  • শুক্রবার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
Chandrabindoo

চন্দ্রবিন্দুর গানে এবার ককরোচ পার্টি! দর্শকদের তুমুল হাততালি কুড়োলেন অনিন্দ্য-চন্দ্রিলরা

সম্প্রতি এক অনুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়েই নতুন কথা বসিয়ে গানটি গেয়ে ওঠেন চন্দ্রবিন্দুর সদস্যরা।

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:০৫

link
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক

শেষ আপডেট: সেপ্টেম্বর ৮, ২০২৬, ১৭:০৫

options
link
চন্দ্রবিন্দুর গানে এবার ককরোচ পার্টি! দর্শকদের তুমুল হাততালি কুড়োলেন অনিন্দ্য-চন্দ্রিলরা zoom
চন্দ্রবিন্দুর গানে এবার ককরোচ জনতা পার্টির জয়গান
Advertisement

সিপিএম, তৃণমূল হয়ে এবার সিজেপি উঠে এল বিখ্যাত বাংলা ব্যান্ড চন্দ্রবিন্দুর গানে! সম্প্রতি এক অনুষ্ঠানে গাইতে দিয়ে মঞ্চেই নতুন কথা বসিয়ে অনায়াসে গানটি গেয়ে ফেললেন অনিন্দ্য চট্টোপাধ্যায়, চন্দ্রিল ভট্টাচার্য, উপল সেনগুপ্ত। আর তা শুনে হাততালিতে ফেটে পড়লেন শ্রোতারা। তাঁদের তুমুল উচ্ছ্বাস ধরা পড়ল ক্যামেরায়। সোশাল মিডিয়ায় সেই রিল পোস্ট হতেই আরও বহু মানুষ তা দেখেশুনে ভালোলাগার কথা প্রকাশ করেছেন। অনেকে বলছেন, গানের নতুন কথায় ফের নিজেদের মতো করে রাজনৈতিক বার্তা দিল চন্দ্রবিন্দু।

গানটি ছিল চন্দ্রবিন্দুর অত্যন্ত জনপ্রিয় ও পরীক্ষামূলক – ‘গীতগোবিন্দ’। এই গানের বয়স অনেক বেশি। প্রাচীন বাংলা সাহিত্যের অন্যতম রত্ন কবি জয়দেবের ‘গীতগোবিন্দ’ কাব্যের মূল রসটি নিয়ে যুগোপযোগী প্রেমের গানটির মূল রচয়িতা চন্দ্রিল ভট্টাচার্য। গোড়া থেকেই এ গানে রাজনীতির রং ছিল। সময়ের সঙ্গে সঙ্গে তা বদলে বদলে গিয়েছে। সাম্প্রতিকতম বদলের সাক্ষী ‘গীতগোবিন্দ’ গানে দেশের রাজনীতিতে পা রাখা নবতম দল – ককরোচ জনতা পার্টি বা সিজেপির অন্তর্ভুক্তি।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

যে গানে এককালে ছিল – ‘তুমিই আমার সিপিএম/তুমিই আমার এটিএম/তুমি আমার সিরিজ প্রেমের শেষটা।’ এখন সেই লিরিক্স বদলে তাঁরা গাইলেন – ‘তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি/তুমি আমার ককরোচ পার্টি/জাগ্রত আর জমজমাটি/তুমি আমার ককরোচ পার্টি/লাবণ্যময় ঝগড়াঝাঁটি/ তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’

দিন দুই আগে এক অনুষ্ঠানে সিজেপির কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করে ‘গীতগোবিন্দ’ গানের কথাই বদলে দিলেন চন্দ্রিল-অনিন্দ্যরা। যে গানে এককালে ছিল – ‘তুমিই আমার সিপিএম/তুমিই আমার এটিএম/তুমি আমার সিরিজ প্রেমের শেষটা।’ এখন সেই লিরিক্স বদলে তাঁরা গাইলেন – ‘তুমি আমার ককরোচ পার্টি/রাজনীতিতে ঝাঁটার কাঠি/তুমি আমার ককরোচ পার্টি/জাগ্রত আর জমজমাটি/তুমি আমার ককরোচ পার্টি/লাবণ্যময় ঝগড়াঝাঁটি/ তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ এই গান শুনে হাততালির হিল্লোল উঠল শ্রোতাদের আসন থেকে। এই আসনে ছিলেন সিপিএমের তরুণ নেতা শতরূপ ঘোষও। চন্দ্রবিন্দুর গানে ককরোচ জনতা পার্টির এই প্রশংসা শুনে তাঁর মুখেও চওড়া হাসি দেখা গেল।

তৃণমূলের শাসনকালে ‘গীতগোবিন্দ’ গানের এই অংশটি বদলে ফেলেছিলেন চন্দ্রিলরা। তখন গাওয়া হয়েছিল ‘তুমি আমার তৃণমূল/তুমি আমার টোপাকুল/তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ চলতি বছর এসআইআরের সময়েও ফের লিরিক্স বদলে গিয়েছিল এই গানের। সেসময় চন্দ্রবিন্দুর সদস্যরা গেয়ে উঠেছিলেন, ‘তুমি আমার এসআইআর/ কোরো নাকো পগারপার…।’

এই প্রথম নয়। তৃণমূলের শাসনকালে ‘গীতগোবিন্দ’ গানের এই অংশটি বদলে ফেলেছিলেন চন্দ্রিলরা। তখন গাওয়া হয়েছিল ‘তুমি আমার তৃণমূল/তুমি আমার টোপাকুল/তুমিই আমার সিরিজ প্রেমের শেষটা।’ চলতি বছর এসআইআরের সময়েও ফের লিরিক্স বদলে গিয়েছিল এই গানের। সেসময় চন্দ্রবিন্দুর সদস্যরা গেয়ে উঠেছিলেন, ‘তুমি আমার এসআইআর/ কোরো নাকো পগারপার…।’ আর এবার সিজেপি হয়ে গেল গানের একটি চরিত্র। আর এখানেই তাৎপর্যপূর্ণভাবে লক্ষ্যণীয়, সিপিএম, তৃণমূলকে গানে জায়গা দিলেও সাম্প্রতিক সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় রাজনৈতিক দল বিজেপির নাম কিন্তু কোনওভাবেই আসেনি চন্দ্রবিন্দুর কোনও গানে। এর মধ্যে দিয়ে কি নিজেদের রাজনৈতিক অবস্থান আরও স্পষ্ট করছেন সদস্যরা? তা ভাবার অবকাশ থাকছেই।

দুর্গাপুজো ২০২৬-এর সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের 'দেবীপক্ষ' - এর পাতায়।
চোখ রাখুন
Advertisement

নিয়মিত খবরে থাকতে ফলো করুন

Share this article on

The article link is copied.