সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আজানের শব্দ নিয়ে অসন্তোষ প্রকাশ করে সমাজবাদী পার্টির নেতা চরম সমালোচনার মুখে পড়েছিলেন। তাতেও অবশ্য দমলেন না অভিনেত্রী-গায়িকা সুচিত্রা কৃষ্ণমূর্তি। বরং জানালেন, সোনু নিগমের টুইটের পরই তাঁর এলাকায় আজানের শব্দের জোর বেড়েছে।
[ আজ শপথ কোবিন্দের, ছকভাঙা কাজের জন্যই স্মরণীয় হয়ে থাকবেন প্রণব ]
ভোরে কেন আজানের সময় লাউডস্পিকার ব্যবহার করা হয়, এ প্রশ্ন তুলেছিলেন সোনু নিগম। তা নিয়ে গোটা দেশে তোলপাড় হয়েছে। এমনকী সোনুর বিরুদ্ধে ফতোয়াও জারি হয়েছিল। এবার এ নিয়ে সরব হয়েছেন সুচিত্রা। তাঁর দাবি, সোনুর টুইটের পর থেকেই তাঁর এলাকায় আজানের সময় লাউডস্পিকারের জোর বেড়েছে। আজান নিয়ে প্রশ্ন তোলার জন্য, অভিনেত্রীর চরিত্র নিয়েই পালটা প্রশ্ন তুলে দিয়েছেন সপা নেতা আবু আজমি। তাঁর দাবি, আজান নিয়ে প্রশ্ন করার এরা কে? যাঁরা মদ্যপান করে রাত করে বাড়ি ফেরেন, তাঁদের আজান নিয়ে প্রশ্ন করার অধিকার নেই বলেই দাবি নেতার। তাঁর সাফ কথা, মহিলা বলেই তিনি ছাড় পেয়ে যেতে পারেন না। মন্দির হোক বা মসজিদ লাউডস্পিকারের ব্যবহার হবেই। এবং যিনি তা নিয়ে সমালোচনা করবেন, তার পালটা জবাবও দেওয়া হবে। তাতে যদি তাঁর জেলও হয় কিছু যায় আসে না। সুচিত্রাকে আক্রমণ করতে কোনও কিছুরই তোয়াক্কা করেননি ওই নেতা।
[ ‘সময়ে কাজ শেষ না করলে কর্মীদের উলটো করে ঝুলিয়ে দেওয়া হবে’ ]
এই বিসদৃশ আক্রমণের পরও অবশ্য পিছু হটেননি সুচিত্রা। এক সর্বভারতীয় সংবাদমাধ্যমকে তিনি জানিয়েছেন, “কেউ ভয় দেখাচ্ছে বলেই যে থেমে যেতে হবে তার কোনও মানে নেই। আমি যা বলছি তা অন্য কারও পছন্দ হচ্ছে না বলেই চুপ করে যাব কেন? বিশেষত যে বিষয়টা আমি ঠিক বলে মনে করি, তা নিশ্চয়ই বলব।”
স্বল্পদিনের ব্যবধানে এই নিয়ে দ্বিতীয়বার আজান বিতর্ক মাথাচাড়া দিল। দু’বারই অভিযোগের তির, ধর্মস্থানে লাউডস্পিকারের ব্যবহারের বিরুদ্ধে। এ ব্যাপারে প্রশাসনিক স্তরে ব্যবস্থা নেওয়ার সময় এসেছে বলেই মত বিভিন্ন মহলের।
সর্বশেষ খবর
-
ইতিহাস ইস্টবেঙ্গলের, বিশ্বকাপার বোঝাই দলকে আটকে শুরু এসিএল টু’র সফর
-
শেষ হল জাতীয় ব্যাডমিন্টন সাব জুনিয়র টুর্নামেন্ট, বাঙালিহীন ফাইনালে জয়ী কারা?
-
‘আল্লার ঘর’ বিপন্ন, ‘মুসলিম ন্যাটো’ উধাও! ‘চিরশত্রু’ ইহুদিদের সাহায্য চাইতেই সৌদিকে তোপ তসলিমার
-
করম পুজোয় ছুটি ঘোষণা রাজ্যের, কবে বন্ধ থাকবে স্কুল-কলেজ?
-
ফের ‘গোঁড়া’ ভারতবিরোধিতা, এশিয়ান চ্যাম্পিয়নশিপে আচমকা ডিগবাজি, নতুন দাবি পাকিস্তানের