সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২ সেপ্টেম্বর, শুক্রবার দেশ জুড়ে ধর্মঘটের ডাক দিয়েছে বিভিন্ন শ্রমিক সংগঠন৷ শ্রমিক সংগঠনের ডাকা ওই ধর্মঘটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক ইউনিয়নগুলিও৷ প্রায় পাঁচ লাখ কর্মী ধর্মঘটে যোগ দেবেন বলে ইউনিয়নগুলির দাবি৷
জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের অর্থনৈতিক নীতির বিরুদ্ধেই ধর্মঘটে সামিল হচ্ছেন কর্মীরা। তাঁদের দাবি, সরকারের অর্থনৈতিক নীতি শ্রমিকস্বার্থবিরোধী। তাই বেছে নেওয়া হচ্ছে ধর্মঘটের রাস্তা। সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের একটি সমাবেশে এই ধর্মঘটের ডাক তুলেছে অল ইন্ডিয়া ব্যাঙ্ক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন।
পাবলিক সেক্টর ব্যাঙ্ক, প্রাইভেট ব্যাঙ্ক, ফরেন ব্যাঙ্ক, রিজিওনাল রুরাল ব্যাঙ্ক এবং কো-অপারেটিভ ব্যাঙ্কের কর্মীরাও যোগ দিচ্ছেন এই ধর্মঘটে।
সর্বশেষ খবর
-
আগামী মরশুমে কেকেআরেই খেলবেন হার্দিক! ভিডিও পোস্ট করে বড়সড় ইঙ্গিত নাইটদের
-
গম্ভীররা দেখে যাওয়ার পরেই বদলে দেওয়া হল পিচ! শ্রীলঙ্কায় ২২ গজ নিয়ে চরম ধন্দে ভারত
-
প্রাক্তন তৃণমূল বিধায়ক সনৎকে নিয়ে নৈহাটিতে ‘পুনর্নির্মাণ’ পুলিশের, চোর স্লোগান দিয়ে তেড়ে গেল জনতা
-
১০ দিনের ডেডলাইন, সাংসদদের দলত্যাগ নিয়ে সুপ্রিম কোর্টে যাওয়ার হুঁশিয়ারি কালীঘাট তৃণমূলের
-
‘শামির এখনও অনেক কিছু দেওয়ার ছিল, এত তাড়াতাড়ি বাদ দেওয়া ঠিক হয়নি’, বলছেন সৌরভ