সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজনীতির আঙিনায় পা রাখার শুরু থেকেই তাঁদের নিয়ে আলোচনার শেষ নেই৷ কখনও গ্লাভস বিতর্ক, তো আবার কখনও বদমেজাজি অভিযোগের সঙ্গে নাম জুড়েছে মিমির৷ নুসরতকেও নানা ইস্যুতেই আক্রমণ করেছেন বিরোধীরা৷ রাজনীতিতে এক্কেবারে আনকোরা৷ কিন্তু সেই নব্য রাজনীতিকদের কাছে পর্যুদস্ত হতে হয়েছে তুলনায় অভিজ্ঞ নেতাদের৷ এখন তাঁরা সাংসদ হিসাবেই পরিচিত৷ সংসদে পা রাখার প্রথমদিনে মেরুন রঙের ফর্মাল পোশাকে দেখা গিয়েছিল নুসরতকে৷ সাদা শার্ট, নীল জিনস এবং স্নিকার্স পরেছিলেন মিমি৷ হাসি হাসি মুখে তোলা সেদিনের ছবি সোশ্যাল মিডিয়ায় পোস্টও করেন দুই তরুণী সাংসদ৷ তাতেই বয়ে গিয়েছে সমালোচনার ঝড়৷ এই ইস্যুতে টুইট করে পালটা বিতর্কে জড়িয়ে পড়লেন বিবিসির প্রাক্তন সাংবাদিক তুফেল আহমেদ৷
[ আরও পড়ুন: ঘোমটা নয়! স্যুট পরা মহিলার ছবিই এখন ‘ফিট ফর রেল’]
সম্প্রতি টুইটারে মিমি-নুসরতের সংসদের সামনে দাঁড়ানো ছবি টুইটারে পোস্ট করেন সাংবাদিক৷ সঙ্গে লেখেন, ‘‘ভারত থেকে ক্রমশ হারিয়ে যাচ্ছে শাড়ি৷ আমাদের আগামী প্রজন্ম এরপর শুধুমাত্র বিয়ের অনুষ্ঠানেই শাড়ি পরবে৷’’ সাংবাদিকের এই টুইট ভাইরাল হয়ে গিয়েছে নিমেষেই৷ একজন শিক্ষিত ব্যক্তি কীভাবে কোনও মহিলার পোশাক নিয়ে মন্তব্য করতে পারেন, সেই প্রশ্ন তোলেন টুইটার ব্যবহারকারী অপর্ণা জৈন৷ তিনি লেখেন, ‘‘আমি বুঝতে পারছি না কেন সকলে মহিলাদের পোশাক নিয়ে প্রশ্ন করেন৷ দুজন তরুণী সাংসদের কাজ নিয়ে ভাবনাচিন্তা করেন না তাঁরা৷’’ তবে সাংবাদিক দমে যাওয়ার পাত্র নন৷ তাঁর বিরুদ্ধে যতই সমালোচনার ঝড় উঠুক না কেন, আত্মপক্ষ সমর্থন করে বারবার টুইট করে গিয়েছেন তিনি৷ অপর্ণার পালটা টুইটে সাংবাদিক লেখেন, ‘‘শাড়ি মহিলাদের কাছে পায়ের বেড়ির মতো হয়ে দাঁড়িয়েছে৷ পাশ্চাত্যের দেশগুলির প্রতি আমাদের কৃতজ্ঞ থাকা উচিত৷ ওই দেশগুলির জন্যই মহিলারা জিনসের কথা জানতে পেরেছেন৷’’
[ আরও পড়ুন: অষ্টম শ্রেণি পর্যন্ত বাধ্যতামূলক হিন্দি! কেন্দ্রের শিক্ষানীতির খসড়া নিয়ে বিতর্ক]
আত্মপক্ষ সমর্থনই যে সাংবাদিকের কাল হয়ে দাঁড়াবে তা বোধহয় আগে ভাবেননি৷ তাঁর দ্বিতীয় টুইটের পর আক্রমণের ঝাঁজ আরও বেড়েছে৷ মিমি-নুসরতের পাশে দাঁড়িয়ে নেটিজেনদের একাংশের দাবি, ‘‘সংসদে কোন পোশাকে যেতে হবে, তা নির্দিষ্ট করে উল্লেখ করা নেই৷ তাই মিমি-নুসরত আধুনিক পোশাকে সেখানে যেতেই পারেন৷’’ আবার কারও কারও দাবি, ‘‘একসময় পুরুষেরাও ধুতি-পাঞ্জাবিতে অভ্যস্ত ছিলেন৷ কিন্তু বর্তমানে তাঁরাও আধুনিক পোশাক পরেন৷ তাহলে মহিলারাই বা সারাজীবন শাড়ি পরবেন কেন?’’ তুমুল সমালোচনার মাঝে যদিও আর মুখ খোলেননি ওই সাংবাদিক৷ যদিও নিন্দুকদের সমালোচনায় মাথা ঘামাতে নারাজ তৃণমূলের দুই তারকা সাংসদও৷
#saree is disappearing from India. The next generations will wear it for proms and wedding parties. pic.twitter.com/NIgOkiLXO2
— Tufail Ahmad (@tufailelif) May 31, 2019
I just don’t understand why men make comments on women’s clothes and not their accomplishments. . Two young women parliamentarians and this is what one focuses on. https://t.co/iYPcyx4DQw
— Aparna Jain (@Aparna) May 31, 2019
This is because #saree has shackled women and their ability to walk in public spaces. We should be thankful to Americans for inventing the blue jeans. Jeans truly liberated women — if you can understand. https://t.co/7Jy4G1Wt4a
— Tufail Ahmad (@tufailelif) May 31, 2019
সর্বশেষ খবর
-
সন্তানের কান্নায় অতিষ্ঠ, ধারালো অস্ত্রের কোপে ৬ মাসের শিশুকন্যাকে গলা কেটে খুন মা’র!
-
মেট্রোপলিটান এলাকার বেআইনি নির্মাণে নজর, উচ্চপদস্থ আধিকারিকদের তলব হাই কোর্টের
-
নিজেই নিজেকে গুনবেন! রাজ্যে স্ব-গণনায় বিশেষ পোর্টাল খুলে বড় পদক্ষেপ কেন্দ্রের
-
বাম আমলে ‘খুন’, প্রতিজ্ঞা পূরণ করে ৩৪ বছর পর বিজেপিকর্মী বাবার শ্রাদ্ধানুষ্ঠান করলেন ছেলেরা
-
আয়ারল্যান্ডের বিরুদ্ধে লজ্জার হারে অভিযান শুরু অধিনায়ক শ্রেয়সের, বৈভবকে না খেলিয়েই ভুগল ভারত!