কোটায় রেস্তরাঁ ভেঙে পড়ে মৃত্যু পশ্চিমবঙ্গের এক বাসিন্দা-সহ ২ জনের। আহতের সংখ্যা কমপক্ষে ১৩ জন। শনিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজস্থানের কোটায়। রেস্তরাঁর এক মালিক বাঙালি। তিনি কোচবিহারের বাসিন্দা।
আরও পড়ুন:
মৃতদের নাম অনরণ্য কর্মকার(২০) ও লক্ষ্মণ (১৫)। অনরণ্য পশ্চিমবঙ্গের কোচবিহারের বাসিন্দা। তিনি কোটায় কোচিংয়ের জন্য গিয়েছিলেন বলে জানা গিয়েছে। সঙ্গে ছিলেন তাঁর মা সুদীপ্তা কর্মকার। শনিবার তাঁরা রেস্তরাঁটিতে যান। রাত আনুমানিক ৯টা নাগাদ হুড়মুড়িয়ে ভেঙে পড়ে তিনতলার রোস্তরাঁটি। আটকে পড়েন অনরণ্য ও তাঁর মা-সহ বহু। সঙ্গে সঙ্গে খবর যায় পুলিশে। ঘটনাস্থলে আসে এসডিআরএফের দল। স্থানীয়দের সাহায্যে উদ্ধার কার্য শুরু করেন কর্মীরা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় কোটা মেডিক্যাল কলেজ হাসপাতালে। সুদীপ্তাদেবীর অবস্থা আশঙ্কাজনক বলে খবর।
জানা গিয়েছে, এই তিনতলার ভবনের পিছনে বেশ কয়েকদিন ধরে কাজ চলছিল। ড্রিল মেশিন এনে কাজ করা হচ্ছিল। অনুমান, তাতে আবাসনের ক্ষতি হয়। তাতেই তিনতলা আবাসনটি ভেঙে পড়ে। জেলা কালেক্টর পীযূষ সামারিয়া জানিয়েছেন, “তালওয়ান্দি এলাকার এই ভবনের ভেতরে একটি রেস্তোরাঁ চালু ছিল। ঘটনার সময় কিছু গ্রাহক ও ১২ থেকে ১৫ জন রেস্তোরাঁর কর্মচারী ছিলেন।” এক প্রত্যক্ষদর্শী জানিয়েছেন, “রাত ৯টা নাগাদ বিকট শব্দ শুনতে পারি। গিয়ে দেখি ভবনটি ভেঙে পড়েছে। ভেতর থেকে ‘আমাকে বাঁচাও, বাঁচাও’ বলে চিৎকার ভেসে আসছিল।”
আরও পড়ুন:
সর্বশেষ খবর
-
‘নিখুঁত না, মাটির গভীর থেকে উঠে আসা হিরে’, তাপস পালের জন্মদিনে খোলা চিঠি নন্দিনীর
-
অন্তঃসত্ত্বা অবস্থাতেই পায়ে সংক্রমণ! আলিপুর চিড়িয়াখানায় সিংহীর মর্মান্তিক মৃত্যু
-
সায়াহ্নে সূর্যোদয়! ‘কেরিয়ারের এই পর্যায়ে…’, দেশের প্রতি ভালোবাসায় আজও নতুন অনুভূতি বিরাটের
-
আমেরিকার বৃহত্তম স্টিল প্ল্যান্ট বানাবে ভারতীয় সংস্থা, নিজেই নিজের পিঠ চাপড়ালেন ট্রাম্প!
-
মাত্র ৫০ হাজার দিলেই মিলবে ফ্ল্যাট! বড় ঘোষণা অর্জুনের, কারা পাবেন?